ফার্মেসিতে মাস্টার্সের সুযোগ নোবিপ্রবিতে, জিপিএ-২.৫ হলেই আবেদন

১৩ অক্টোবর ২০২৪, ০৫:০৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফার্মেসি বিভাগ ২০২২-২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে আবেদনপত্র আহ্বান করেছে। প্রতিষ্ঠানটি এ লক্ষ্যে রবিবার (৬ অক্টোবর) বিজ্ঞপ্তি প্রকাশ করে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করতে ও জমা দিতে পারবেন।

আবেদনের যোগ্যতা

*প্রার্থীর যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউশন থেকে বি.ফার্ম (সম্মান)/বি.ফার্ম প্রফেশনাল বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*বি.ফার্ম (সম্মান)/বি.ফার্ম প্রফেশনাল বা সমমানের পরীক্ষায় সিজিপিএ ন্যূনতম ২ দশমিক ৫ থাকতে হবে;

*ন্যূনতম ১৮৫ ক্রেডিট শেষ করা এবং স্পেশাল টার্মের পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করা প্রার্থীরা মাস্টার্সে ভর্তিতে আবেদন করতে পারবেন (এনইউএসটি শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য);

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে প্রফেশনাল মাস্টার্সে ভর্তি

দরকারি কাগজপত্র

*শিক্ষাগত যোগ্যতার সব গ্রেডশিট, মার্কশিট ও সনদের সত্যায়িত কপি;

*সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান/বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র;

*২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি;

*চাকরিরত প্রার্থীদের নিয়োগদাতা প্রতিষ্ঠান থেকে অনুমতিপত্র;

আবেদন ফি

আবেদন ফি হিসেবে ১০০০ টাকা প্রদান করতে হবে;

আবেদন যেভাবে

আবেদনপত্রের সঙ্গে দরকারি সব কাগজপত্র চেয়ারম্যন, ফার্মেসি বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরাবর পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২২ অক্টোবর;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9