ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে প্রফেশনাল মাস্টার্সে ভর্তি

২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৯ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১০ PM
সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়

সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ১ বছর ৬ মাস মেয়াদি ৩ সেমিস্টারের প্রফেশনাল মাস্টার্স কোর্সে শিক্ষার্থী ভর্তিতে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

যেসব বিষয়ে মাস্টার্স করা যাবে

*সোশ্যাল ওয়েলফেয়ার উইথ স্পেশালাইজেশন ইন ক্লিনিকাল সোশ্যাল ওয়ার্ক (সিএসডব্লিউ);

*ভিকটিমোলজি অ্যান্ড রেসটোরেটিভ জাস্টিস (ভিআরজে);

*জেরনটোলজি অ্যান্ড জেরিয়েট্রিক ওয়েলফেয়ার (জিজিডব্লিউ);

*ইনডাস্ট্রিয়াল রিলেশনস অ্যান্ড লেবার স্টাডিজ (আইআরএলএস);

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ভর্তিতে আবেদন চলছে, মেধাবৃত্তি পাবেন ৩০ জন

আবেদনের যোগ্যতা

*স্নাতক (সম্মান) বা মাস্টার্স পর্যায়ে ন্যূনতম জিপিএ ২.৫ (৪ স্কেলে); 

*শিক্ষাজীবনের কোনো পর্যায়ের পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়;

*কলা, সামাজিক বিজ্ঞান, বিজনেস স্টাডিজের যেকোনো বিষয়ে অনার্স ডিগ্রি অথবা আইন, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, কম্পিউটার বিজ্ঞান, লেদার টেকনোলজি, পুলিশ সায়েন্স, গার্হস্থ্য অর্থনীতি, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, মেডিসিন, নার্সিং, ফিজিওথেরাপি, অকুপেশনাল/ল্যাংগুয়েজ থেরাপি ও ভূগোল বিষয়ে অনার্স ডিগ্রী; অথবা,

*ওপরে বর্ণিত বিষয়হুলো ব্যতীত অন্যান্য বিষয়ে অনার্স অথবা ডিগ্রি পাস প্রার্থীর সরকারি, আধা-সরকারি অথবা এনজিওতে ন্যূনতম ২ বছরের কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে;

*যে কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রীধারীরা আবেদন করতে পারবেন;

আরও পড়ুন: মাস্টার্স, এমফিল ও পিএইচডিতে ভর্তি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

আবেদনপত্র গ্রহণের স্থান ও তারিখ

সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট নিউ মার্কেটের পশ্চিমে বা পুরাতন বিডিআর ৩ নম্বর গেট সংলগ্ন কার্যালয় থেকে আবেদনপত্র গ্রহণ করা ও জমা দেয়া যাবে। আবেদনপত্র প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্রহণ বা জমা দেওয়া যাবে।

আবেদন ফি

ভর্তি ফি বাবদ ১ হাজার পাঁচশ টাকা দিতে হবে।

আবেদনপত্র পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইট থেকে।

দরকারি কাগজপত্র

*নির্ধারিত ফরমে আবেদনপত্র;

*আবেদনপত্র সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি;

*সব পরীক্ষার মার্কশিটের সত্যায়িত কপি;

লিখিত পরীক্ষার তারিখ ও সময়

লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ৮ নভেম্বর বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভর্তিবিষয়ক অন্যান্য তথ্য পেতে নিচের বিজ্ঞপ্তিটি দেখুন। এছাড়া ভর্তিবিষয়ক দরকারি তথ্যের জন্য যোগাযোগ করতে পারবেন ০১৭১১ ১৯৫১৬৪ বা ০১৭১8 ০৬৩৮৬৫ নম্বরে।

মহেশখালীর আফজলিয়া পাড়া ব্রিজে টোল বসানোর সিদ্ধান্তের প্রতিব…
  • ৩১ মার্চ ২০২৬
মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence