ইবিতে জুলাই গণহত্যায় জড়িতদের তথ্য-উপাত্তের আহ্বান তদন্ত কমিটির

০৬ অক্টোবর ২০২৪, ০২:৩১ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৫ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের তদন্তের স্বার্থে গঠিত কমিটিকে সহায়তার জন্য তথ্য-উপাত্ত আহ্বান করেছে গঠিত তদন্ত কমিটি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের হাতে থাকা তথ্য-উপাত্ত প্রমাণসহ আগামী ৯ অক্টোবরের মধ্যে জমা দিতে আহবান জানানো হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) দুপুরে তদন্ত কমিটির আহবায়ক আইন বিভাগের অধ্যাপক ড. নূরুন নাহার স্বাক্ষরিত এক চিঠিতে এই আহবান জানানো হয়। 

এতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী এবং দলীয় ক্যাডার কর্তৃক ১ জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের তদন্তকাজে উপাচার্য কর্তৃক গঠিত কমিটিকে সহায়তার জন্য আপনার হল/বিভাগ/অফিসে উক্ত সময়ে সংগঠিত উপরোক্ত ঘটনাবলী তথ্য-উপাত্ত যথাযথ প্রমাণসহ পত্র প্রাপ্তির ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে (৯ অক্টোবর) নিম্নস্বাক্ষরকারীর বরাবর প্রেরণের জন্য আদিষ্ট হযে অনুরোধ জানানো হলো।

আরও পড়ুন: ইবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২ নভেম্বর

এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্তে সহায়তায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নূরুন নাহার-কে আহ্বায়ক এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ রেজিস্ট্রার মোঃ সাহেদ হাসান-কে সদস্য সচিব করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ইবি প্রশাসন।

ইরানের নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হলেন মোজতবা খামেনি
  • ০৪ মার্চ ২০২৬
ইসরায়েলে ইরানের নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা
  • ০৪ মার্চ ২০২৬
খামেনিকে পবিত্র নগরী মাশহাদে সমাহিত করা হবে
  • ০৪ মার্চ ২০২৬
ইরানের আগামীর ত্রাতা, কে এই আলী লারিজানি
  • ০৪ মার্চ ২০২৬
রেজা পাহলভি নয়, ইরানের নেতৃত্বে ‘দেশের ভেতরের কেউ’ আসার প্…
  • ০৪ মার্চ ২০২৬
মাদক ছাড়ার ঘোষণা দিয়ে নিজেই মাইকিং করলেন যুবক
  • ০৪ মার্চ ২০২৬