ইবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২ নভেম্বর

০৩ অক্টোবর ২০২৪, ১২:৩২ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০১ PM
ইবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২ নভেম্বর

ইবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২ নভেম্বর © ফাইল ছবি

২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত গুচ্ছের অধীনে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ২ নভেম্বর।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ মেধা তালিকা থেকে প্রাথমিক নিশ্চয়ন করা শিক্ষার্থীদের আগামী ১০ অক্টোবরের মধ্যে চূড়ান্ত কার্যক্রম শেষ করার নির্দেশনা দেওয়া হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ যে সকল শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ১ম, ২য়, ৩য় ও ৪র্থ মেধা তালিকা থেকে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করেছে সে সকল শিক্ষার্থীর আগামী ৭ অক্টোবর থেকে ১০ অক্টোবর অফিস চলাকালীন (সকাল ৯:০০ টা হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত) সময়ের মধ্যে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
 
এছাড়াও ১০ অক্টোবর বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি থাকলেও ভর্তি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকল অফিস খোলা থাকবে।

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9