ক্লাস টাইমে ক্যাম্পাস ফাঁকা থাকবে, শিক্ষার্থীরা আড্ডায় নয় ক্লাসে থাকবে: ইবি উপাচার্য

০৫ অক্টোবর ২০২৪, ০৮:১০ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ক্লাস টাইমে শিক্ষার্থীরা দল বেঁধে আড্ডা দিচ্ছে এমনটি দেখতে চান না। ক্লাস টাইমে সমস্ত ক্যাম্পাস ফাঁকা থাকবে, সব শিক্ষার্থী থাকবে ক্লাসে। এটাই তার স্বপ্ন, এটাই তিনি এই বিশ্ববিদ্যালয়ে দেখতে চান।  

শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে এএস্এ (আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি) স্টুডেন্ট চ্যাপ্টার, ইবি'র উদ্বোধন এবং মাইক্রোবায়োলজি কুইজ প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। 

ইবি উপাচার্য বলেন, আমি যখন একটি দূষিত সমাজে খুব জনপ্রিয় হবো, মনে হবে আমিও দূষিত। দূষিত সমাজে যখন আমি অজনপ্রিয় হবো, তাহলে আপনি মনে করবেন যে আমি ঠিক কাজটিই করছি। আমি চেষ্টা করব এই বিশ্ববিদ্যালয়ে যারা রিসার্চ করবেন, জার্নাল পাবলিকেশন্স করবেন তাঁদের উৎসাহ বাড়িয়ে দেয়ার জন্য। গবেষণার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে ছাত্র এবং শিক্ষকদের সহযোগিতা কামনা করছি। 

উপাচার্য আরো বলেন, পোস্ট-পজিশন এগুলো অটোমেটিক্যালি আসে। শিক্ষকরা, আপনারা এজন্য লালায়িত হবেন না, আপনাদের লক্ষ্য থাকবে একজন ভালো শিক্ষক, ভালো প্রফেসর হওয়ার। শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের যদি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না হয়, তাহলে শিক্ষার্থীরা প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবে না।

এ.এস.এম কান্ট্রি ডিরেক্টর, বাংলাদেশের অ্যাম্বাসেডর ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রেজেন্টেশনের মাধ্যমে এএসএম বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এএসএম স্টুডেন্ট চ্যাপ্টার, ইবি'র সভাপতি  শোভন সাহা। 

সাধারণ সম্পাদক আবু রেজা এবং ও উদিসা ইসলাম সুবাহের সঞ্চালনায় অনুষ্ঠানে মাইক্রোবায়োলজি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

প্রাথমিক শিক্ষকদের পে-স্কেল কাঠামো নিয়ে আলোচনা চলছে: ববি হা…
  • ০৬ এপ্রিল ২০২৬
ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল ন…
  • ০৬ এপ্রিল ২০২৬
উৎসব ভাতা বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষামন্ত্রী
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬টি, জামায়াত-এনসিপি ও স্বতন্ত্র…
  • ০৬ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসে যাচ্ছে না প্রাথমিক বিদ্যালয়
  • ০৬ এপ্রিল ২০২৬
ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে ঝলসে দিলেন স্বামী
  • ০৬ এপ্রিল ২০২৬