ইবিতে শহীদ মীর মুগ্ধ স্মৃতি আন্তঃব্লক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

০৩ অক্টোবর ২০২৪, ১২:২৬ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০১ PM
ইবিতে শহীদ মীর মুগ্ধ স্মৃতি আন্তঃব্লক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ইবিতে শহীদ মীর মুগ্ধ স্মৃতি আন্তঃব্লক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন © সংগৃহীত

'আর নয় হেলা ফেলা, এবার হবে ফুটবল খেলা' স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহিদ জিয়াউর রহমান হলের শিক্ষার্থীদের উদ্যোগে শহীদ মীর মুগ্ধ স্মৃতি আন্তঃব্লক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট প্রফেসর ড. শেখ এ বি এম জাকির হোসেন। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের সদস্য ও প্রতিটি দলের খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন। 

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- মালঞ্চ, মিলন, স্মৃতিময়ী, আবাবিল, সৌরজগত, নীহারিকা, শান্তিনিকেতন, মায়াকুঞ্জ, স্বাধীনতা, হিমালয়া, মুক্তাঙ্গন, হৃদয় স্পন্দন, টাইটানিক, ছায়াপথ, স্বপ্নের আঙ্গিনা ও সানলাইট।

ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, শহীদ জিয়াউর রহমান হলের ফুটবল টুর্নামেন্টের যে নামটা সিলেক্ট করা হয়েছে- শহীদ মীর মুগ্ধ, তিনি গণআন্দোলনে অন্যতম সৈনিক ছিলেন। যার নাম শুনলে বিবেক নাড়া দেয়। আমি আশা করি এরকম টুর্নামেন্ট প্রতিটি হলে আয়োজন করবেন যাতে আমাদের জুলাই গণঅভ্যুত্থানকে আরও দীর্ঘস্থায়ী করা হয় এবং প্রজন্মের পর প্রজন্ম সেই বীরদের স্মরণে রাখে।

টুর্নামেন্টের উদ্বোধনকালে খেলোয়াড় ও খেলাধুলার সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়ে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ বি এম জাকির হোসেন বলেন, আন্দোলনের সময় প্রতিদিন আমি বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে বসে থাকতাম। আন্দোলনে শহীদদের খবর শুনে আমার মনে রক্তক্ষরণ হতো। সে আন্দোলনেরই শহীদ মুগ্ধ এর স্মরণে আজকের এই আয়োজন। তোমরা এই ফুটবল খেলার মাধ্যমে বেস্ট খেলোয়াড়দের চিহ্নিত করে নতুন টিম গঠন করবে এবং বিভিন্ন জায়গা থেকে সম্মানজনক জয় বয়ে আনবে এই প্রত্যাশা করি।

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9