নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের দায়িত্বে ড. শাকিল হাসমী

০৩ অক্টোবর ২০২৪, ১১:০৬ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০১ PM
অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী

অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী © টিডিসি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী। বুধবার (২ অক্টোবর) উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়। 

অফিস আদেশে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে যোগদানের তারিখ হতে কার্যকর হওয়ার শর্তে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য ড. আহমেদ শাকিল হাসমীকে পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হলো। বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তিনি সম্মানী এবং অন্যান্য আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন।

আরও পড়ুন: কেমন ভিসি চান ডুয়েট শিক্ষার্থীরা

এর আগে, ২০২০ সালের ৩ অক্টোবর পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ পান সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আরিফুর রহমান। দায়িত্ব চলাকালীন সময়ে বাস শিডিউল জটিলতা এবং পরিবহন সংক্রান্ত বিষয়ে একাধিকবার বিতর্কে জড়ান তিনি। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারারের পাশাপাশি পরিবহন প্রশাসকের পদত্যাগ দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৯ মাসের শিশুকে নিথর দেখে স্বজনের ছোটাছুটি-আর্তনাদ, পিআইসিইউ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
 ১২০০ শত ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9