কুবির ছাত্র পরামর্শক হলেন আব্দুল্লাহ আল মাহবুব 

০২ অক্টোবর ২০২৪, ০৯:০৬ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০১ PM
অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব

অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুবকে নিয়োগ দেওয়া হয়েছে।  

বুধবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো.  মজিবুর রহমান মজুমদার কর্তৃক সাক্ষরিত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুবকে বিশ্ববিদ্যালয় সংশোধিত আইন ২০১৩ এর তফসিল ১৪ (১) ধারা মোতাবেক আগামী ০২ (দুই) বছরের জন্য কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) হিসেবে নিয়োগ প্রদান করা হল। এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

ট্যাগ: কুবি
আর্জেন্টিনার দুই তারকা ফুটবলারের সামনে বিপদ!
  • ২৪ জুন ২০২৬
ইতিহাসে মাত্র একবার: ইংল্যান্ডের শতভাগ জয়ের সেই একমাত্র বিশ…
  • ২৪ জুন ২০২৬
ঘানার বিপক্ষে হতাশার গোলশূন্য ড্রয়ের পর যা বললেন টুখেল
  • ২৪ জুন ২০২৬
ইংল্যান্ডের ‘গোলশূন্য’ ড্রয়ের সেই পুরোনো ভূত
  • ২৪ জুন ২০২৬
ঘানার রক্ষণব্যূহে আটকে গেল ইংল্যান্ড
  • ২৪ জুন ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে খেলার সম্ভাবনা নিয়ে যা বললেন রোনালদো 
  • ২৪ জুন ২০২৬