ইবির নতুন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান 

০২ অক্টোবর ২০২৪, ১১:৫৮ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৩ PM
ইবির নতুন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান 

ইবির নতুন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহীনুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আগামী ১ বছরের জন্য তাকে নিয়োগ দেয়।

বুধবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ পদত্যাগ করায় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহীনুজ্জামানকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ অতিরিক্ত দায়িত্ব পালনকালে তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন। 

নতুন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। আমাকে দায়িত্ব দেওয়ায় প্রশাসন আন্তরিক ধন্যবাদ জানাই। বিগত দিনে আমরা যে বৈষম্য দেখেছি সেটি আর হতে দেওয়া। সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে। নতুন দক্ষ উপাচার্যের নেতৃত্বে আমরা বিশ্ববিদ্যালয়কে আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই।

ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
এক বছরে ৪ বার নিয়োগ কার্যক্রম চালাতে চায় এনটিআরসিএ
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতে ইসলামীর সেই নারী কর্মীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
close