জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সভা-সমাবেশ বন্ধ

০২ অক্টোবর ২০২৪, ০৯:৩৫ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৩ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সভা-সমাবেশ বন্ধ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সভা-সমাবেশ বন্ধ © ফাইল ছবি

শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও আশপাশের এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ না করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এই বিশ্ববিদ্যালয়ের ওপর দেশের প্রায় ৩৬ লাখ শিক্ষার্থী এবং লক্ষাধিক শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীর জীবন-জীবিকা ও দেশের উচ্চ শিক্ষার ভবিষ্যৎ জড়িত। এই স্থাপনার ভাব-গাম্ভীর্য, নিরাপত্তা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে আজ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং তদসংলগ্ন এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ নোটিশ জারি করা হয়েছে বলে জানিয়েছে নোটিশে।

অবশেষে টি-টোয়েন্টি অধিনায়ক বেছে নিল বিসিবি
  • ১৮ অক্টোবর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটি শিশু আইন, ২০১৩ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • ১৮ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৮ অক্টোবর ২০২৬
নগদের দুর্গাপূজার কেনাকাটায়  শ্রীলংকা বেড়ানোর সুযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্…
  • ১৮ অক্টোবর ২০২৬
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সারের স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকা…
  • ১৮ অক্টোবর ২০২৬