ইবির ডি ইউনিটে ১১ আসন ফাঁকা, ভর্তির সময় প্রকাশ 

৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫১ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৫ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) 'ডি' ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের প্রথম মেধাতালিকার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ভর্তি শেষে এই ইউনিটের ৪টি বিভাগের মধ্যে আরবি বিভাগে এখনো ১১টি আসন ফাঁকা আছে। আসন ফাঁকা দ্বিতীয় মেধাতালিকার নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ‘ডি’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. আ.ব.ম. সিদ্দিকুর রহমান আশ্রাফী এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট ইউনিট সূত্রে, গত ১১ মে স্বতন্ত্রভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটের অধীন চারটি বিভাগে (আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগ) মোট ৩২০ টি আসনের বিপরীতে পরীক্ষায় কৃতকার্য হয় ১ হাজার ৪০৬ জন ভর্তিচ্ছু। গত ১ জুন থেকে ৩ জুন ‘ডি’ ইউনিটভুক্ত ৪টি বিভাগে ভর্তিচ্ছুদের প্রথম মেধাতালিকার সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

প্রথম মেধাতালিকার ভর্তিপ্রক্রিয়া শেষে আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ১১টি আসন ফাঁকা রয়েছে। তবে এই ইউনিটের বাকি তিনটি বিভাগ আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ এবং আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজের সকল আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। 

২য় মেধাতালিকার সাক্ষাৎকার আগামী ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। এছাড়াও বিভাগ পরিবর্তনকারীদের আগামী ৬ অক্টোবরের মধ্যে ভর্তি সম্পন্ন করতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তির কোনো সুযোগ থাকবে না। শূন্য আসনে ভর্তি ও এ সম্পর্কিত যাবতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) পাওয়া যাবে।

ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল কোথায়
  • ০৭ এপ্রিল ২০২৬
জুনিয়রকে মাথা ফাটানোর অভিযোগ, শাস্তি পেলেন ছাত্র ইউনিয়ন নে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের বিদায় স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস: পদের চেয়েও মৌখিক পরীক্ষায় প্রার্থীর সংখ্যা কম
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষার সম্ভাব্য সময় জানাল পিএসসি
  • ০৭ এপ্রিল ২০২৬
‘কে উপদেষ্টার সঙ্গে ভোর ৫টা পর্যন্ত মিটিং করেছে, এগুলো জানি’
  • ০৭ এপ্রিল ২০২৬
close