‘আর্টিকেল লেখায় শিক্ষার্থীদের দক্ষ করতে হাতে-কলমে শিক্ষা ফলপ্রসূ হতে পারে’

২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৬ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির আয়োজনে ‘এক্সিলেন্স ইন আর্টিকেল রাইটিং- এ পাথ টু জার্নাল পাবলিকেশন’ শীর্ষক কর্মশালা

খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির আয়োজনে ‘এক্সিলেন্স ইন আর্টিকেল রাইটিং- এ পাথ টু জার্নাল পাবলিকেশন’ শীর্ষক কর্মশালা © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণালব্ধ জ্ঞানের পরিধি প্রকাশ পায় জার্নালে রিসার্চ আর্টিকেল পাবলিকেশনের মাধ্যমে। এক্ষেত্রে সংশ্লিষ্ট জার্নালের রিকয়ারমেন্ট অনুযায়ী আর্টিকেল লিখতে হয়। শিক্ষার্থীদের এ গবেষণালব্ধ জ্ঞানের পরিধি প্রকাশের মাধ্যমে তাঁর ক্যারিয়ার বদলে যাওয়ার পাশাপাশি সমাজ উপকৃত হতে পারে।

বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির আয়োজনে ‘এক্সিলেন্স ইন আর্টিকেল রাইটিং- এ পাথ টু জার্নাল পাবলিকেশন’ শীর্ষক কর্মশালা আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের ফার্মেসী ডিসিপ্লিনের ক্লাসরুমে অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে এ ধরনের কর্মশালা খুবই প্রয়োজনীয়। তবে শুধু শোনা নয়, হাতে-কলমে গ্রুপভিত্তিক ওয়ার্কের মাধ্যমে এ কর্মশালা আরও ফলপ্রসূ হতে পারে। তিনি আর্টিকেল লেখার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

আরো পড়ুন: ঢাবির প্রাক্তন শিক্ষার্থীদের পরিচয়পত্র দেওয়ার চিন্তা কর্তৃপক্ষের

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান। পরে কি-নোট স্পিকার হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. সঞ্জয় কুমার চন্দ ও শিক্ষা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ফজলে রাব্বি।  

খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির সভাপতি ফজলে রাব্বি শাকিলের সভাপতিত্বে ও সৌরভ কুমার দাসের সঞ্চালনায় এ কর্মশালায় সামাজিক বিজ্ঞান স্কুল, কলা ও মানবিক স্কুল, আইন স্কুল ও শিক্ষা স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence