বেরোবিকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা হবে: উপাচার্য

২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০০ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১১ PM
উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী

উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী © সংগৃহীত

উত্তরের বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা ও গবেষণায় সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার পুনর্ব্যক্ত করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এজন্য তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকসহ সকল অংশীজন এবং সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের গণিত ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় উপাচার্য এসব কথা বলেন।

তিনি বলেন, যে সকল কর্মকান্ডের মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠবে, সেগুলোকে প্রধান্য দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সমালোচনা থাকলে তা সোশ্যাল মিডিয়ায় না বলে সরাসরি উপাচার্যকে জানানোর জন্য আহবান জানান। শিক্ষার্থীদের পরামর্শ ও সহযোগিতার প্রত্যাশা করেন তিনি।

এসময় উপাচার্য জানান, আবু সাঈদের মতো যেন কোনো শিক্ষার্থী হত্যাকান্ডের শিকার না হয়। শিক্ষার্থীরা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে এজন্য ক্যাম্পাসে সকলের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, কোনো দুর্নীতিপরায়ন ব্যক্তি যেন কাজের বিঘ্ন ঘটাতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। ছাত্র-শিক্ষকের মধ্যে সুসম্পর্ক অটুট থাকলে শিক্ষার পরিবেশ ভালো থাকবে বলেও আশা প্রকাশ করেন উপাচার্য।  

মতবিনিময় সভায় শিক্ষার্থীরা শিক্ষক সংকটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পর্যায়ক্রমে শিক্ষার্থীদের সমস্যাগুলি চিহ্নিত করে সমাধানের ব্যাপার উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানান উপাচার্য। গণিত ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পৃথক মতবিনিময় সভায় সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আজই শেষ হচ্ছে ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গাজা নিয়ে তথ্যচিত্র, অস্কারজয়ী নির্মাতাদের নাগরিকত্ব কেড়ে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের ফলাফল কবে, যা বলছেন কর্মকর্তারা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদনের দুই সপ্তাহ পরও হয়নি পে-স্কেলের গেজেট, যা বলছেন কর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9