পবিপ্রবির সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে নিয়মিত প্রক্টরিয়াল টহলের সিদ্ধান্ত 

২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৯ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১১ PM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রফেসর আবুল বাশার খান, প্রক্টর সাক্ষরিত একটি জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে প্রক্টরিয়াল বডি নিয়মিত টহল পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) প্রক্টর কার্যালয় থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের আড্ডা, হলে অবস্থান, মাদক সেবন, কেন্দ্রীয় ও হল মাঠে ফুটবল খেলা, অবৈধভাবে ওয়াইফাই ব্যবহার নিষিদ্ধ করা হলো। শিক্ষার্থীদেরকে বহিরাগতদের এ সকল কাজে সহযোগিতা না করার জন্যে বলা হলো।

আরও পড়ুনঃ ‘ঘটনাস্থলে না গিয়েই মন্তব্য করেছেন প্রক্টর’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,  ক্যাম্পাসে অবস্থানকালীন শিক্ষার্থীদের নিজ নিজ পরিচয়পত্র (আইডি কার্ড) সঙ্গে রাখার অনুরোধ করা হলো। যে সকল শিক্ষার্থী আইডি কার্ড সংগ্রহ করেনি বা আইডি কার্ড হারিয়ে ফেলেছে, তাদের উপযুক্ত প্রমাণপত্র সঙ্গে রাখার অনুরোধ করা হলো।

এর আগে, পবিপ্রবির ছাত্রলীগের সংঘর্ষকে কেন্দ্র করে পরস্পর বিরোধী মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি জানতে পবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাজনৈতিক কিছু বিষয় এবং স্থানীয় কিছু বিষয় নিয়ে রাতে হলে উত্তেজনা হয়েছিল। পরে সহকারী প্রভোস্টদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আমরা শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছি। এখন সবকিছু শান্ত রয়েছে।

উল্লেখ্য,  বুধবার (২৫ সেপ্টেম্বর) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য হিসেবে অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। চার বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়।

আজই শেষ হচ্ছে ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গাজা নিয়ে তথ্যচিত্র, অস্কারজয়ী নির্মাতাদের নাগরিকত্ব কেড়ে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের ফলাফল কবে, যা বলছেন কর্মকর্তারা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদনের দুই সপ্তাহ পরও হয়নি পে-স্কেলের গেজেট, যা বলছেন কর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9