ইবি চাঁপাইনবাবগঞ্জ জেলা কল্যাণের নেতৃত্বে নিয়ামত-রনি

২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৮ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১২ PM
ইসলামী বিশ্ববিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জ জেলা কল্যাণ সমিতির সভাপতি নিয়ামত, সম্পাদক রনি

ইসলামী বিশ্ববিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জ জেলা কল্যাণ সমিতির সভাপতি নিয়ামত, সম্পাদক রনি © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কল্যাণ সমিতির কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসাবে আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিয়ামতুল্লাহ মুনিম এবং সাধারণ সম্পাদক পদে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একইবর্ষের শিক্ষার্থী ইব্রাহীম আলী রনি মনোনীত হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলাকল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মন্ডল ও প্রফেসর ড. মহা. আনোয়ারুল হক (স্বপন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

পাঁচ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি সিফাত মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ ও সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম।

আরও পড়ুন: ইবির অ্যাকাউন্টিং ক্লাবের নেতৃত্বে নোমান-ইমরান

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির আগামী এক বছরের জন্য কমিটির অনুমোদন দেওয়া হলো। উক্ত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

সমিতির নবনির্বাচিত সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম বলেন, জেলা কল্যাণের সম্মানিত উপদেষ্টাগণ আমার মতো একজন নগণ্য মানুষকে এ দায়িত্ব দেওয়ায় তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেইসাথে জেলা ছাত্রকল্যাণ সমিতিকে এগিয়ে নিতে আমার জেলার সিনিয়র, জুনিয়র ভাই-বোনদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়ে আরও পড়ুন....

অবসর বার্তায় যা বললেন রোনালদো
  • ০৫ নভেম্বর ২০২৬
শক্তিশালী নায়িকার কারণে কারও যেন চরিত্র হনন না হয়
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা মেডিকেলে দুদক চেয়ারম্যানের অভিযান, বললেন— রোগীরা অনেক …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাহাজের পতাকা জাল করে ইরানকে সহায়তা, ভারতীয় দম্পতির বিরুদ্ধ…
  • ০৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর
  • ০৫ নভেম্বর ২০২৬
বিএমইউর ল্যাবরেটরি সার্ভিস সেন্টারকে ‘সেন্টার অব এক্সিলেন্স…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950