আবাসিক হলে কোনো গণরুম রাখা হবে না: বেরোবি উপাচার্য

২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩১ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১২ PM
আবাসিক হলসমূহ পরিদর্শন করেন বেরোবির নতুন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী

আবাসিক হলসমূহ পরিদর্শন করেন বেরোবির নতুন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী © টিডিসি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী হল পরিদর্শনের সময় বলেছেন, আবাসিক হলে কোনো গণরুম রাখা হবে না। শিক্ষার্থীদের জন্য  হলের মধ্যেই ফটোস্ট্যাট মেশিন, লন্ড্রি, সেলুন, দোকান দেয়া হবে। আবাসিক হলের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশের জন্য যা যা করণীয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তা নিশ্চিত করা হবে। এজন্য শিক্ষার্থীদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা প্রয়োজন। 

বুধবার (২৫ সেপ্টেম্বর ২০২৪) আবাসিক হলসমূহ পরিদর্শন করেন বেরোবির নতুন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। পরিদর্শনকালে উপাচার্য আবাসিক হলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। উপাচার্য বলেন, আবাসিক হলের জন্য যা যা দরকার তা চিহ্নিত করা হয়েছে। হলের মধ্যেই শিক্ষার্থীদের জন্য রিডিং রুম, পত্রিকা রুম, টিভি রুম, ফটোস্ট্যাট মেশিন, লন্ড্রি, সেলুন, খাবার দোকানসহ বিভিন্ন প্রয়োজনীয় সেবার ব্যবস্থা করা হবে। 

উপাচার্য আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর অবস্থা খারাপ ছিল। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত হলগুলিকে মেরামত করা হয়েছে। বিদ্যাপীঠ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যেন শিক্ষার্থীরা সুন্দর পরিবেশ পায় সেই ব্যাপারে কাজ করা হবে।

হল পরিদর্শনের সময় উপাচার্যের সঙ্গে ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. ইলিয়াছ প্রামানিক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মো. আমির শরীফ, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. মোছা: সিফাত রুমানাসহ সহকারী প্রভোস্টবৃন্দ।

এ সময় সাংবাদিকরা আবু সাঈদের হত্যার বিচার বিষয়ে জিজ্ঞাসা করলে উপাচার্য বলেন, শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্রদের আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা এসেছে তা যেন হাতছাড়া হয়ে না যায় এজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান উপাচার্য। এছাড়া, ক্যাম্পাসে ছাত্র রাজনীতির ব্যাপারে শিক্ষার্থীদের অবস্থান কি-তা জানার জন্য তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হবে। তাদের মতামতের ভিত্তিতে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আজই শেষ হচ্ছে ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গাজা নিয়ে তথ্যচিত্র, অস্কারজয়ী নির্মাতাদের নাগরিকত্ব কেড়ে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9