ইবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৬ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১২ PM
ইবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

ইবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফার্মেসি বিভাগের আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস- ২০২৪ পালিত হয়েছে। আনন্দ র‍্যালি, আলোচনা সভা সহ বিভিন্ন আয়োজনে Pharmacists: Meeting Global Health Needs' প্রতিপাদ্যকে সামনে রেখে এ দিবস পালিত হয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সামনে থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভাগের সামনে গিয়ে শেষ হয়। 

র‍্যালিতে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ারুল হক, প্রভাষক রেহেনুমা তানজিন ও রসূল করিম।র‍্যালিশেষে শিক্ষার্থীদের সাথে ফটোসেশন করেন বিভাগের শিক্ষকরা। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ ফার্মেসি স্টুডেন্টস এসোসিয়েশন, ইবি শাখা।

শিক্ষার্থীরা বলেন, আগে মনে করা হতো ফার্মাসিস্টরা শুধু ঔষুধ তৈরী করে। তবে এখন তাদের হেলথ সিস্টেমের ভেইনগার্ড। তাই ফার্মাসিস্টরা বর্তমানে সরাসরি পেশেন্টদের সাথে জড়িত। ঔষধের সংরক্ষণ, রোগীদের কাউন্সিলিং এর মতো গুরুত্বপূর্ণ কাজে ফার্মাসিস্টরা অবদান রাখছেন।

উল্লেখ্য, ফার্মেসি পেশায় কর্মরতদের উৎসাহ প্রদান, সাধারণ মানুষকে এ মহান পেশা সম্পর্কে জানাতে এবং এ পেশার মানকে উচ্চ মর্যাদার আসনে আসীন রাখতে ২০১০ সাল থেকে সারাবিশ্বে এই দিবস পালিত হয়ে আসছে।

ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আজই শেষ হচ্ছে ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গাজা নিয়ে তথ্যচিত্র, অস্কারজয়ী নির্মাতাদের নাগরিকত্ব কেড়ে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9