সবুজ পাহাড় কলেজের এডহক কমিটির সভাপতি হলেন আকরামুল হাসান মিন্টু

২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৫ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১৩ PM
আকরামুল হাসান মিন্টু

আকরামুল হাসান মিন্টু © ফাইল ফটো

নরসিংদীর শিবপুরের কামারটেকের সবুজ পাহাড় কলেজের ৫ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে সভাপতি মনোনীত করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার সই করা কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে অনূর্ধ্ব ৬ মাস। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর (ভিসি) এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।

তাছাড়া পদাধিকার বলে কলেজের অধ্যক্ষ সদস্য সচিব করা হয়েছে। বাকি ৩ জনের মধ্যে একজন বিদ্যোৎসাহী সদস্য এবং দুইজন সদস্য হিসেবে কমিটিতে রয়েছে।

নেইমারকে নামানোর প্রশ্নে বিরক্তি আনচেলত্তি
  • ৩০ জুন ২০২৬
ম্যাচশেষে ব্রাজিলিয়ান টিভিতে যা বললেন কার্লো আনচেলত্তি
  • ৩০ জুন ২০২৬
প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির একাদশে বড় চমক
  • ৩০ জুন ২০২৬
বিশ্বকাপের এই আসরে সর্বোচ্চ এসিস্ট ব্রুনো গিমারায়েসের
  • ৩০ জুন ২০২৬
ম্যাচের সেরা মুহূর্ত: ভিনিসিয়ুসের সেই জাদুকরী দৌড় আর সুজুকি…
  • ৩০ জুন ২০২৬
টানা ৪ বার অতিরিক্ত সময়ে নকআউট পর্ব থেকে জাপানের বিদায়
  • ৩০ জুন ২০২৬