বহুল প্রত্যাশিত প্রধান ফটকের উদ্বোধনের তারিখ ঘোষণায় উচ্ছ্বাসিত বেরোবির শিক্ষার্থীরা 

২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৯ AM
বহুল প্রত্যাশিত প্রধান ফটকের উদ্বোধনের তারিখ ঘোষণায় উচ্ছ্বাসিত বেরোবির শিক্ষার্থীরা।

বহুল প্রত্যাশিত প্রধান ফটকের উদ্বোধনের তারিখ ঘোষণায় উচ্ছ্বাসিত বেরোবির শিক্ষার্থীরা। © সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত স্বপ্নের প্রধান ফটকের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৯ সেপ্টেম্বর। রোববার (২২ সেপ্টেম্বর) সিন্ডিকেট রুমে শিক্ষার্থীদের সাথে আলোচনার সময় এ তথ্য নিশ্চিত করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের এপ্রিল মাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর প্রধান ফটকের নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরবর্তী অল্প সময়ের মধ্যে দৃশ্যমান মূল ফটক। ২৯ সেপ্টেম্বর মূল ফটকের উদ্বোধনের খবর শুনে উচ্ছ্বাসিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ।

অর্থনীতি বিভাগের মো. রায়হান কবির বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের চাওয়া। ২৯ তারিখ সে চাওয়া পূরণ হতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। নতুন ভিসি আশার পর থেকেই, বিশ্ববিদ্যালয়ে সুবাতাস বইছে। আশা রাখি নতুন ভিসি স্যার তার পজিটিভ কাজ গুলো চলমান রাখবেন।

নতুন গেট উদ্বোধনের ব্যাপারে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী আবরার সামিন বলেন, আমরা ১৬ বছর যাবত আমাদের অনেকগুলো চাওয়ার মধ্যে অন্যতম হলো মূল ফটক। ১৬ বছর ধরে দেখা স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হতে যাচ্ছে। ২৯ তারিখ ফটকের উদ্বোধন হচ্ছে এতে আমি খুব খুশি। 

গেইট উদ্বোধনের বিষয়ে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, গেটের কিছু কাজ বাকি আছে এই কাজগুলো এই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। আমার বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে। এরপর ২৯ তারিখে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে একটি আনন্দঘন পরিবেশের মধ্যে গেটের উদ্বোধন করা হবে। গেট নিয়ে ছাত্রছাত্রীদের যে আবেগ উদ্দীপনা আছে সেটা আরও বহুগুণ বেড়ে যাবে এবং সেই সাথে এই নতুন গেট বিশ্ববিদ্যালয়ের পরিচিত লাভের ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখবে সেই প্রত্যাশায় করি। এই গেইট উদ্বোধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধন ও পরিচিতি বাড়বে।

ট্যাগ: বেরোবি
অবসর বার্তায় যা বললেন রোনালদো
  • ০৫ নভেম্বর ২০২৬
শক্তিশালী নায়িকার কারণে কারও যেন চরিত্র হনন না হয়
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা মেডিকেলে দুদক চেয়ারম্যানের অভিযান, বললেন— রোগীরা অনেক …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাহাজের পতাকা জাল করে ইরানকে সহায়তা, ভারতীয় দম্পতির বিরুদ্ধ…
  • ০৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর
  • ০৫ নভেম্বর ২০২৬
বিএমইউর ল্যাবরেটরি সার্ভিস সেন্টারকে ‘সেন্টার অব এক্সিলেন্স…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950