দ্রুতই অনলাইন ক্লাস বাতিল করা হবে: জবি উপাচার্য

২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৬ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৯ AM
মতবিনিময় সভা

মতবিনিময় সভা © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, আগামী এক-দুই সপ্তাহ মধ্যে অনলাইন ক্লাস বাতিল করা হবে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি। 

রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে শিক্ষক-ছাত্র ও কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।  

অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, এটা একটি সময়ের জন্য ঠিক ছিল কিন্তু এখন আর প্রয়োজন নেই। যেহেতু আমরা সবকিছুতে স্বাভাবিক অবস্থায় ফিরে গেছি, তাহলে অনলাইন ক্লাসের এ সিদ্ধান্ত শিগগিরই বাতিল করা হবে। 

নবনিযুক্ত উপাচার্য বলেন, আগামী মঙ্গলবার অথবা এক-দুই সপ্তাহ পরে অনলাইন ক্লাস বাতিল করা হবে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেয়া হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকসহ অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কারিগরি শিক্ষক-কর্মচারীদের বেতন ও বৈশাখী ভাতা নিয়ে যা জানা …
  • ২০ এপ্রিল ২০২৬
অক্ষয় তৃতীয়া উপলক্ষে কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ঢল, পুণ…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে রেড ক্রস, আবেদন শেষ ২৯ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
সাইবার নজরদারিতে হবে প্রশ্নফাঁস শনাক্ত: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবির ছাত্রী হল থেকে জব্দ করা বৈদ্যুতিক সরঞ্জাম ফেরত
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসির প্রশ্নে দুর্বোধ্যতা থাকলে সাহায্য করবেন পরীক্ষকরা
  • ২০ এপ্রিল ২০২৬