জবি শিক্ষকদের বাসে করে ক্যাম্পাসে গেলেন নতুন উপাচার্য

১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৩ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৬ PM
শিক্ষকদের বাসে অধ্যাপক রেজাউল করিম

শিক্ষকদের বাসে অধ্যাপক রেজাউল করিম © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছে বিশ্ববিদ্যালয়টির সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক রেজাউল করিম। প্রতিষ্ঠার ১৯ বছর পর প্রথম নিজ ক্যাম্পাসের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য পেয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে ৫ জন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

নিয়োগ পাওয়ার পর প্রথমদিনেই অধ্যাপক রেজাউল করিমের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, শিক্ষকদের যাতায়াতের বাসে বসে আছেন তিনি। অন্য শিক্ষকদের মতোই বাসে করে তিনি ক্যাম্পাসে যান। ঢাকার মোহাম্মদপুর থেকে ক্যাম্পাস রুটে শিক্ষকদের গাড়িতে করে তিনি ক্যাম্পাসে যান বলে জানা গেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম। এর আগে নিজ বিশ্ববিদ্যালয়ের থেকে উপাচার্য পেতে একমাস আন্দোলন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা। সর্বশেষ বুধবার ক্যাম্পাসে পোস্টারিং কর্মসূচি করেন তারা। 

আরো পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক রেজাউল

আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া হলো। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব মো শাহীনুর ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়।

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস
  • ১৭ জুলাই ২০২৬
আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগেই দুশ্চিন্তায়  স্পেন
  • ১৭ জুলাই ২০২৬
‘মরব দুজনেই’—ঝাঁপ দিলেন প্রেমিক, ফিরে গেলেন প্রেমিকা!
  • ১৭ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১৭ জুলাই ২০২৬
কুশিয়ারাসহ পদ্মা-যমুনায় পানি বাড়লেও বন্যা পরিস্থিতির উন্নতি…
  • ১৭ জুলাই ২০২৬
চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকাল…
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence