ইবির রক্তদাতা সংগঠন রক্তিমার নতুন কমিটি গঠন 

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৩ PM
রক্তিমা সংগঠন

রক্তিমা সংগঠন © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে রক্ত নিয়ে কাজ করা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিমার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিরাজুম মুনিরা সভাপতি এবং দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আতিকুর রহমান সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন।

রক্তিমার সদ্যবিদায়ী সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেফাতুল্লাহ তুষার সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ড. মেহের আলীর অনুমোদনক্রমে এবং অধ্যাপক ড. জাকির হোসাইনের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় আগামী এক বছরের জন্য নবগঠিত এই কমিটি ঘোষণা করেন। এসময় সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক আরাফাত হোসাইন উপস্থিত ছিলেন। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা প্রদান করেন।

নবগঠিত এই কমিটিতে সহ সভাপতি হিসেবে মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সোহরাব উদ্দীন আহম্মেদ, সাংগঠনিক হিসেবে সম্পাদক মনিরুজ্জামান মনির এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রেজোয়ানা মিতিল মনোনীত হয়েছেন৷ এছাড়াও দপ্তর সম্পাদক ফেরদৌস হোসেন, সহ-দপ্তর সম্পাদক মাসুদা জাহান, প্রচার সম্পাদক ওয়াসিফ আল আবরার, কোষাধ্যক্ষ হিসেবে ইনসানুল ইমাম কে মনোনীত করা হয়েছে।

আরও পড়ুন: শাবিপ্রবি শিক্ষার্থীরা প্রতিনিয়ত ছিনতাইয়ের  শিকার 

নবনিযুক্ত সভাপতি সিরাজুম মনিরা বলেন, নিঃস্বার্থভাবে রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য রক্তিমার প্রতিষ্ঠা। বর্তমানে যেমন আমরা ক্যাম্পাসের আশপাশের বিভিন্ন এলাকায় রক্তের যোগান দিয়ে থাকি, সামনেও যেন তা অব্যাহত থাকে সেটাই আমাদের চাওয়া। আমরা এমন একটি দিনের স্বপ্ন দেখি যেখানে প্রতিটি ঘরে একজন করে রক্তদাতা তৈরি হবে এবং রক্তের অভাবে কেও মারা যাবে না৷ রক্তিমা যেন বিশ্ববিদ্যালয়ে সেভাবেই কাজ করে যেতে পারে সেজন্য সচেষ্ট থাকবো এবং সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব।

নবনিযুক্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন, আমাকে এই পদে মনোনীত করায় রক্তিমার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে সাথে নিয়ে রক্তিমাকে যেন আরো ভালো ভাবে এগিয়ে নিতে পারি এবং আরো বৃহদাকারে মানুষের পাশে থাকতে পারি সে লক্ষ্যে কাজ করে যাব। এছাড়াও রক্তদানের পাশাপাশি মানবসেবা এবং সচেতনতা মূলক যে-সকল কাজ রক্তিমা করে আসছে সেগুলোও আরো ভালো ভাবে করার চেষ্টা করবো। এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, রাজশাহীসহ বিভিন্ন জেলায় মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্ত দিয়ে আসছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের রক্ত নিয়ে কাজ করা সংগঠন 'রক্তিমা'। বিনামূল্যে রক্তদান ছাড়াও থ্যালাসেমিয়া, ডেঙ্গু, রক্তদান সম্পর্কিত সচেতনতামূলক সেমিনার এবং মাতৃত্বকালীন সমস্যা সম্পর্কে মেয়েদের সচেতন করার পাশাপাশি নানা ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে রক্তিমা।

আগামীতেও সংগঠনটির সেবামূলক কাজ অব্যাহত থাকার আশ্বাস সংশ্লিষ্টদের।

ট্যাগ: ইবি
ইবির ৫ম সমাবর্তন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে থাকা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা তৈয়ব হ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
স্থাপন-পাঠদানের অনুমতি পাচ্ছে ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকদের সঙ্গে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পেটে গুড়গুড় শব্দ কেন হয়, যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিখোঁজ শিশুর মরদেহ খাল থেকে উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9