ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস

১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৩ PM
ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস

ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস © সংগৃহীত

ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ কে এম ইলিয়াস। এর আগে তিনি ঢাকা কলেজে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রবিবার ( ১৫ সেপ্টেম্বর ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে ( সরকারি কলেজ-২ শাখা) উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো। 

প্রসঙ্গত, অধ্যাপক এ কে এম ইলিয়াস বিসিএস শিক্ষা ক্যাডারের ১৪ তম ব্যাচে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তার গ্রামের বাসা ঢাকার উত্তরখানে।

নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক এ কে এম ইলিয়াস তার অনুভূতি প্রকাশ করে বলেন, কঠিন সময়ে আমি এ দায়িত্ব পেয়েছি। সকলের সহযোগিতায় নতুন ঢাকা কলেজ গড়তে চায়। সকলের কাছে থেকে আমি সহযোগিতা প্রত্যাশা করছি।

আসিফ মাহমুদের ফান পোস্ট থেকে ছড়াল গুজব, ‘সত্য’ ধরে বিভ্রান্…
  • ০৫ নভেম্বর ২০২৬
বেরোবিতে উপাচার্যের কক্ষে শিক্ষক ইস্যুতে কর্মকর্তাদের মারাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম
  • ০৫ নভেম্বর ২০২৬
অবসর বার্তায় যা বললেন রোনালদো
  • ০৫ নভেম্বর ২০২৬
শক্তিশালী নায়িকার কারণে কারও যেন চরিত্র হনন না হয়
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা মেডিকেলে দুদক চেয়ারম্যানের অভিযান, বললেন— রোগীরা অনেক …
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950