ডিনের দায়িত্ব বণ্টনে অনিয়মের অভিযোগে ববিতে মানববন্ধন

১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৯ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২১ AM
ডিনের দায়িত্ব বণ্টনে অনিয়মের অভিযোগে ববিতে মানববন্ধন

ডিনের দায়িত্ব বণ্টনে অনিয়মের অভিযোগে ববিতে মানববন্ধন © টিডিসি

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব বণ্টন নিয়ে অনিয়মের অভিযোগ এনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে সকালে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, ডিনের দায়িত্ব বণ্টনের ব্যাপারে অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব নিয়েছেন কলা অনুষদের শিক্ষক। অথচ যোগ্য শিক্ষক সামাজিক বিজ্ঞান অনুষদে অনেকে আছেন। 

তারা জানান, বিশ্ববিদ্যালয়ের আইনে স্ব অনুষদের ডিনের নিয়োগের ব্যাপারে জ্যেষ্ঠতা অনুসরণ করতে বলা হয়েছে।সেক্ষেত্রে দায়িত্ব বণ্টনের ব্যাপারে এই নীতি অনুসরণ করা যেত। যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও কেন বৈষম্য তৈরি করলেন তিনি। এই অযৌক্তিক সিদ্ধান্ত ও অনিয়মের বিরুদ্ধে আমরা এই মানববন্ধনে। আমরা ডিনের দায়িত্বে যৌক্তিক সমাধান চাই।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম,নেওয়াজ শরীফ,উজ্জ্বল খান,শাহারিয়ার প্রমুখ।

প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব নিয়েছেন আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে থাকা অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন কলা ও মানবিক অনুষদের ইংরেজি বিভাগের শিক্ষক। গত ৮ সেপ্টেম্বর কর্তৃপক্ষের নির্দেশে রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার জন্ম দেয়। এছাড়া বিষয়টি অসংগতি হয়েছে বলে অভিযোগও করেছেন সামাজিক বিজ্ঞান অনুষদের একাধিক শিক্ষক।

এ.আর.এম গ্রুপে বিভিন্ন পদে জরুরি নিয়োগ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে অবহেলার …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরিয়ে দেওয়া হলো নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. আনি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now