ফের কাওয়ালী সন্ধ্যায় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৩ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২১ AM
ফের কাওয়ালী সন্ধ্যায় মেতেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

ফের কাওয়ালী সন্ধ্যায় মেতেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা © টিডিসি ফটো

সরকারি তিতুমীর কলেজে পুনরায় দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এই অনুষ্ঠানে অংশ নেয় ‘কলরব’, ‘সীলসীলা’ ব্যান্ড। অনুষ্ঠানের শুরুতে কলেজের সাধারণ শিক্ষার্থীরাও গান পরিবেশন করেন। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ৩ টা থেকে ক্যাম্পাসের মুক্তমঞ্চে শুরু হয় এ অনুষ্ঠান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডল। শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষকেও এতে অংশগ্রহণ দেখা যায়। এছাড়াও কলেজ প্রাঙ্গণে ছোটো দোকানগুলোর অংশগ্রহণে মুখরিত হয়েছে ক্যাম্পাস।

কাওয়ালী সন্ধায় আসা মোহাম্মদ সালমান বলেন, প্রথমবার অনুষ্ঠানটি মিস করেছি এজন্য এবার আসা। এসে দেখি এতো আয়োজন। আর এতো সুন্দর কাওয়ালী গান শুনতে পাবো ভাবতেও পারিনি। ক্যাম্পাসে এরকম গানের অনুষ্ঠানের আয়োজন প্রতিনিয়মিত হোক।

অনুষ্ঠানের আয়োজকরা বলেন, কাওয়ালী গান মুসলিম সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। মুসলিম কবিরা সুদীর্ঘকাল ধরে এ অঞ্চলে অজস্র কবিতা, গান ও সাহিত্য রচনা করে এসেছেন। এই কাওয়ালী মুসলিমদের প্রাণ এবং সমাজ গড়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুসলিম কবিদের সাহিত্যে ও সংস্কৃতিতে অবদান ফুটিয়ে তোলার জন্যই আমাদের এ প্রয়াস।

এ.আর.এম গ্রুপে বিভিন্ন পদে জরুরি নিয়োগ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে অবহেলার …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরিয়ে দেওয়া হলো নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. আনি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now