ইবির অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুল মুঈদ মারা গেছেন

১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৩ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২১ AM
অধ্যাপক মো. আব্দুল মুঈদ রহমান

অধ্যাপক মো. আব্দুল মুঈদ রহমান © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মো. আব্দুল মুঈদ রহমান মারা গেছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন বলে জানা গেছে। 

আব্দুল মুঈদ চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলায় ১৯৬৪ সালের ৩০শে জুন জন্মগ্রহণ করেন। ইবির এই সুপরিচিত অধ্যাপকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের মাঝে। তিনি বিশিষ্ট কলামিস্ট হিসেবে পরিচিত। এছাড়াও তিনি ইবির অর্থনীতি বিভাগের সাবেক সভাপতি ছিলেন।

শিক্ষার্থী মো. মোমিন বলেন, স্যারের মৃত্যুর খবরটা এখনো বিশ্বাস করতে‌ পারছি না। বিভিন্ন স্যারকে কল দিয়ে নিশ্চিত হচ্ছিলাম। শুনতে চাচ্ছিলাম স্যারেরা বলুক যে তিনি চিকিৎসাধীন আছেন। কিন্তু হায় তিনি আর আমাদের মাঝে নেই। বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠছে।

এ.আর.এম গ্রুপে বিভিন্ন পদে জরুরি নিয়োগ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে অবহেলার …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরিয়ে দেওয়া হলো নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. আনি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now