যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলের নতুন প্রভোস্ট ড. মজনুজ্জামান 

১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:০২ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২১ AM
ড. মো. মজনুজ্জামান

ড. মো. মজনুজ্জামান © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান (শমর) হল প্রভোস্টের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মজনুজ্জামান। বুধবার (১১সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মজনুজ্জামান ১১ সেপ্টেম্বর হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্টের দায়িত্ব প্রদান করা হল। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

উল্লেখ্য, ড. মো. মজনুজ্জামান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একই বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে তিনি জাপানের সাগা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি এর আগে সহকারী প্রভোস্ট ও ভারপ্রাপ্ত প্রভোস্টের দায়িত্ব পালন করেন।

অসহায় পরিবারের দুর্দশার খবর পেয়ে রাতে বাড়িতে ছুটে গেলেন বিএ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভেঙে ফেলা প্রথম ছবিটা জিন্নাহর না, দ্বিতীয়টা একে ফজলুল হকের…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র অফিসার নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, আবেদন ১৯…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এ.আর.এম গ্রুপে বিভিন্ন পদে জনবল নিয়োগ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে অবহেলার …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now