জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে বিওয়াইএলসি প্রতিনিধি দলের মতবিনিময়

১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২১ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৭ AM
মতবিনিময়

মতবিনিময় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এর সাথে বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টারের (বিওয়াইএলসি) নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দলের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মতবিনিময় সভায় বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টারের পক্ষে তাদের বিভিন্ন কার্যক্রম ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। তাদের কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে দেশব্যাপী বেকার শিক্ষার্থী ও যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষ হিসেবে গড়ে তোলা ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার থেকে আগত প্রতিনিধিদের স্বাগত জানিয়ে বলেন, আমরা আপনাদের যে ভিজ্যুয়াল প্রেজেন্টেশন দেখতে পেলাম তাতে বিভিন্ন বিষয়ে আমাদের কাজ করার অনেক সুযোগ রয়েছে।

তিনি বলেন, এ মুহূর্তে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সফটস্কিল ও বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী হিসেবে গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

ভাইস-চ্যান্সেলর শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সফটস্কিল ও বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা অর্জনের জন্য বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টারের সাথে বিওয়াইএলসি এন্ড এনইউ নামে একটি আলাদা সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ইচ্ছা প্রকাশ করেন। তিনি এই বিওয়াইএলসি এন্ড এনইউ প্রজেক্টের সফলতার জন্য সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডেকো ফুডস, কর্মস্থল ঢাকা, আবেদন ২৩ স…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ আটক দুই যুবককে কারাদণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাইয়ের শ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, আবেদন শুরু ১৫ স…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
জিন্নাহর ছবি ভাঙচুরের পর ডাকসুতে ড. তানজীম-সামিনা লুৎফাসহ শ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অসহায় পরিবারের দুর্দশার খবর পেয়ে রাতে বাড়িতে ছুটে গেলেন বিএ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now