তিতুমীর কলেজে কাওয়ালী সন্ধ্যায় শিক্ষার্থীদের ঢল

১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৮ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৭ AM
শহীদদের স্মরণে তিতুমীর কলেজে কাওয়ালী সন্ধ্যায় শিক্ষার্থীদের ঢল

শহীদদের স্মরণে তিতুমীর কলেজে কাওয়ালী সন্ধ্যায় শিক্ষার্থীদের ঢল © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থীদের স্মরণে তিতুমীর সরকারি কলেজে আয়োজন করা হয়েছে কাওয়ালী গানের আসর। ‘শতাব্দী মঞ্চের’ আয়োজনে এতে অংশ নেয় শুদ্ধস্বর কবিতা মঞ্চ এবং জনপ্রিয় ‘কাসীদা’ ব্যান্ডসহ শতাব্দী মঞ্চের শিল্পীরা।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে ক্যাম্পাসের মুক্তমঞ্চে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান। কবিতা, কাওয়ালী ও বিদ্রোহী গানের অনুষ্ঠানটিতে নামে ছাত্র-জনতার ঢল।

আরও পড়ুন: ইডেন-তিতুমীর-ভিক্টোরিয়াসহ ২১ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ

এতে অংশ নেওয়া আবু ইসহাক সাদী নামের এক শিক্ষার্থী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক শিক্ষার্থী আহত এবং নিহত হয়। এতে করে ক্যাম্পাস তার নিজস্ব গতি হারিয়ে ফেলে এবং অন্যান্য ছাত্ররাও মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। দীর্ঘদিন পর ক্যাম্পাসে এমন এক আয়োজন যেন সবার মাঝে তারুণ্যের সেই পুরোনো স্বাদ ফিরে এনে দেয়।

অনুষ্ঠান উপভোগ করতে আসা শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাস জীবনে কয়েকবছরেও এরকম গানের আসর দেখেনি তিতুমীরিয়ানরা। সবাই নিজ নিজ ইচ্ছামতো গানের সুরে সুর মিলিয়ে উপভোগ করছে। দীর্ঘদিন পর এই গানের আসর যেন ক্যাম্পাসকে পুনরুজ্জীবিত করে তুলেছে।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডেকো ফুডস, কর্মস্থল ঢাকা, আবেদন ২৩ স…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ আটক দুই যুবককে কারাদণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাইয়ের শ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, আবেদন শুরু ১৫ স…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
জিন্নাহর ছবি ভাঙচুরের পর ডাকসুতে ড. তানজীম-সামিনা লুৎফাসহ শ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অসহায় পরিবারের দুর্দশার খবর পেয়ে রাতে বাড়িতে ছুটে গেলেন বিএ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now