খুবির বিভাগীয় ও শাখা অফিস আকস্মিক পরিদর্শনে অধ্যাপক রেজাউল

১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৮ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৮ AM
খুবির বিভাগীয় ও শাখা অফিস পরিদর্শনে অধ্যাপক ড. মো. রেজাউল করিম

খুবির বিভাগীয় ও শাখা অফিস পরিদর্শনে অধ্যাপক ড. মো. রেজাউল করিম © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সকল কর্মকর্তা-কর্মচারীর নিয়মিত অফিস সময় প্রতিপালন এবং নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। সোমবার (৯ সেপ্টেম্বর) প্রশাসনিক ভবনের বিভিন্ন বিভাগীয় ও শাখা অফিসসমূহ আকস্মিক পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

এ সময় অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের বিপ্লবের কারণে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। নতুনভাবে বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু অভিভাবক শূন্যতা এবং উদ্ভূত নানা কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে স্থবিরতা নেমে আসে। আমি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে সেই সংকটগুলো দূর করতে নানা উদ্যোগ নেওয়া হয়। এখন কাজের ক্ষেত্রে গতিশীলতা ফিরে এসেছে।

আরো পড়ুন: শুভেচ্ছায় ফুল সংস্কৃতি কি উঠে যাচ্ছে?

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর নিয়মিত অফিস সময় প্রতিপালন করতে হবে। আন্তরিকতার সাথে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে যেন কোনো অবহেলা না হয়, সেদিকে সকলকে নজর দিতে হবে। বিশেষ করে শিক্ষার্থীসংশ্লিষ্ট কাজসমূহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্পাদন করতে হবে।

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

রোনালদোর বিদায় নিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতি, যা বল…
  • ০৫ নভেম্বর ২০২৬
৫ হাজারের অধিক শিক্ষার্থী নিয়ে ইন্টারন্যাশনাল ইউথ ইমপ্যাক্ট…
  • ০৫ নভেম্বর ২০২৬
আসিফ মাহমুদের ফান পোস্ট থেকে ছড়াল গুজব, ‘সত্য’ ধরে বিভ্রান্…
  • ০৫ নভেম্বর ২০২৬
বেরোবিতে উপাচার্যের কক্ষে শিক্ষক ইস্যুতে কর্মকর্তাদের মারাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম
  • ০৫ নভেম্বর ২০২৬
অবসর বার্তায় যা বললেন রোনালদো
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950