খুবিতে শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন

০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৫ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৮ AM
খুলনা বিশ্ববিদ্যালয়ে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা-২০২৪ এর ট্রফি উন্মোচন

খুলনা বিশ্ববিদ্যালয়ে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা-২০২৪ এর ট্রফি উন্মোচন © টিডিসি

খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা-২০২৪ এর ট্রফি উন্মোচন করা হয়েছে।  সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে এ ট্রফি উন্মোচন করেন। 

এর আগে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২৭টি দলকে লটারির মাধ্যমে ৮টি গ্রুপে ভাগ এবং কোয়ার্টার ফাইনালের রোডম্যাপ নির্ধারণ করা হয়।

এসময় সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মো. মইনুল ইসলাম, উপ-পরিচালক এস এম জাকির হোসেন, শিক্ষার্থী প্রতিনিধি সাকিবুজ্জামান সাজিদ ও তুষার উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিযোগিতা সফলে সার্বিক সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন। 

সভার শুরুতে শহিদ মীর মুগ্ধসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহিদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, শহিদ মীর মুগ্ধ’র স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে এ বছর আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতাকে ‘শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা-২০২৪’ নামে আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়। উপস্থিত শিক্ষার্থীরা সর্বসম্মতভাবে প্রস্তাবে সমর্থন দেওয়ায় উল্লিখিত নামে এবারের প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডেকো ফুডস, কর্মস্থল ঢাকা, আবেদন ২৩ স…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ আটক দুই যুবককে কারাদণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাইয়ের শ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, আবেদন শুরু ১৫ স…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
জিন্নাহর ছবি ভাঙচুরের পর ডাকসুতে ড. তানজীম-সামিনা লুৎফাসহ শ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অসহায় পরিবারের দুর্দশার খবর পেয়ে রাতে বাড়িতে ছুটে গেলেন বিএ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now