নজরুল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরে তালা দিলেন খেলোয়াড়রা

০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৬ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৮ AM
নজরুল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরে তালা ঝুলালো খেলোয়াড়রা

নজরুল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরে তালা ঝুলালো খেলোয়াড়রা © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কারের নামে নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে শারীরিক শিক্ষা দপ্তরে তালা দিয়েছে খেলোয়াড়রা। 

রবিবার (৮ সেপ্টেম্বর) মাঠ সংস্কারের নামে দীর্ঘসূত্রিতা-অনিয়ম, নিয়মিত টুর্নামেন্ট আয়োজনে অনাগ্রহ এবং বাজেট থাকার পরও প্রয়োজনীয় সরঞ্জামের অপ্রতুলতার অভিযোগ নিয়ে খেলোয়াড়রা শারীরিক শিক্ষা দপ্তরে যান। এসময় অফিস চলাকালীন সময়েও দপ্তরে কেউ না থাকায় দপ্তরটির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন খেলোয়াড়রা।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সানোয়ার রাব্বি বলেন, বিশ্ববিদ্যালয়ে গত ৫ বছরেও আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট আয়োজন হয়নি। গতবছর ছেলেদের আন্ত:অনুষদ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল হয়নি এবং প্রমিলা দলের খেলা শেষ হওয়ার পরও পুরস্কার বিতরণ হয়নি। এছাড়াও মাঠ সংস্কারের নামে অনুপযোগী বালু ও মাটি ফেলে মাঠের অবস্থা খেলার জন্য বিপদজনক করে তুলেছে।

ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী হুমায়ুন কবির বলেন, আমরা আজকে শারীরিক শিক্ষা দপ্তরে গিয়েছিলাম আমাদের কিছু দাবি নিয়ে। কিন্তু দুঃখের বিষয় দপ্তরে গিয়ে আমরা কাউকে পাইনি। বিভিন্ন মাধ্যমে অতিরিক্ত পরিচালক মো. জিয়া উদ্দিন মন্ডলকে কয়েকবার ফোন দেওয়ার পরেও উনি দপ্তরে আসেননি। তাই আমরা দপ্তরে তালা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। 

এর আগে গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরকে শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক পদে বদলি করা হয়। তবে অসুস্থতাজনিত কারণে ছুটিতে থাকায় তিনি এখনো দায়িত্বে যোগদান করেননি বলে জানা গেছে। 

এছাড়াও দপ্তরটির অতিরিক্ত পরিচালক মো. জিয়া উদ্দিন মন্ডলকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায় নি। দপ্তরটির উপ-পরিচালক শাহ্ মো. নাজমুল হাসান বলেন, আমিও ২ দিনের ছুটিতে আছি, একারণে অফিসে ছিলাম না। খেলোয়াড়দের যেসকল দাবি যেমন- মাঠের পরিস্থিতি ভালো না, সরঞ্জামের অভাব আছে এগুলো আমরাও অনুভব করি। এছাড়াও নতুন দপ্তর প্রধান দায়িত্ব পেয়েছেন। খেলোয়াড়দের দাবিগুলো নিয়ে বসে সমাধান করতে হবে।

ফের বাড়ল তেলের দাম, জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
জিন্নাহর বাংলা ভাষাবিরোধী অবস্থানের ছবি সরিয়ে আসলে জিন্নাহর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডেকো ফুডস, কর্মস্থল ঢাকা, আবেদন ২৩ স…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ আটক দুই যুবককে কারাদণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাইয়ের শ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, আবেদন শুরু ১৫ স…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now