তিতুমীরের সমন্বয়কদের একজন জায়েদ, সর্ম্পক নেই ছাত্রলীগের সঙ্গে

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৯ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৯ AM
কোটা আন্দোলনের সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে জায়েদ

কোটা আন্দোলনের সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে জায়েদ © ফাইল ছবি

দ্যা ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত “তিতুমীর কলেজের ‘সমন্বয়ক’ পরিচয়ে প্রভাব বিস্তারের চেষ্টা ছাত্রলীগের জায়েদের” শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে রেজায়ে রাব্বী জায়েদ। রবিবার (৮ সেপ্টেম্বর) জায়েদের প্রেরিত এক প্রতিবাদলিপিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, আমি মো. রেজায়ে রাব্বি জায়েদ, রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। বিগত ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে ২০২১ সালের হাফ পাস আন্দোলনসহ ২০২৪ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনের একজন সক্রিয় অগ্রভাগের যোদ্ধা। দ্যা ডেইলি ক্যাম্পাস কর্তৃক ৭ই সেপ্টেম্বর প্রকাশিত নিউজের তীব্র নিন্দা জানাই। 

এতে আরও বলা হয়, নিউজটি একটি মিথ্যা অসত্য এ ভিত্তিহীন। আমাকে ২০২১ সালে হাফ ভাড়া আন্দোলনে নেতৃত্ব দেয়ার কারণে লাইভ চলাকালীন তিতুমীর কলেজ ছাত্রলীগ নির্মমভাবে আক্রমণ করে। এমনকি রসায়ন বিভাগ ছাত্রলীগের আরাফাত ও রাব্বি দ্বারা ‘শিবির’ ট্যাগ দিয়ে প্রকাশ্যে মারধর করে। আমার ছাত্রলীগসহ কখনো অন্য কোন রাজনৈতিক সংগঠনের সঙ্গে কোনো রকম সম্পর্ক ছিল না।

এছাড়া বাকি তথ্য স্টেটমেন্ট বেশিরভাগই কয়েক বছর আগের ও সমাধান হওয়া। যা এখন একেবারেই উদ্দেশ্যে প্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমি এই অসত্য প্রমাণহীন নিউজের নিন্দা জানাই।

এ বিষয়ে জায়েদ জানিয়েছেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তিতুমীর কলেজ শাখার সমন্বয়কদের একজন। কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে তিনি সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন। তাছাড়া ছাত্রলীগের সঙ্গে তার কোনো সর্ম্পক নেই বলেও তিনি দাবি করেছেন।

জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, আন্দোলন-সংগ্রামে জায়েদ সব সময় সক্রিয় ছিলেন। তিনি কখনও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, তাদের একদম বিরোধী মতের ছিল তিনি।

রোনালদোর বিদায় নিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতি, যা বল…
  • ০৫ নভেম্বর ২০২৬
৫ হাজারের অধিক শিক্ষার্থী নিয়ে ইন্টারন্যাশনাল ইউথ ইমপ্যাক্ট…
  • ০৫ নভেম্বর ২০২৬
আসিফ মাহমুদের ফান পোস্ট থেকে ছড়াল গুজব, ‘সত্য’ ধরে বিভ্রান্…
  • ০৫ নভেম্বর ২০২৬
বেরোবিতে উপাচার্যের কক্ষে শিক্ষক ইস্যুতে কর্মকর্তাদের মারাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম
  • ০৫ নভেম্বর ২০২৬
অবসর বার্তায় যা বললেন রোনালদো
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950