ইবির লালন শাহ হলের গণরুম বাতিল ঘোষণা

০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:১২ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৯ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদের আবাসিক হল লালন শাহ হলের গণরুম বাতিল ঘোষণা করেছে হল প্রশাসন। এ ছাড়া মাস্টার্স শেষ হওয়ার শিক্ষার্থীদের হাল ছাড়ার নির্দেশনা দেওয়াসহ আরও ৪টি নোটিশ দেওয়া হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লালন শাহের প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেনের স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এসব তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, লালন শাহ হলে অবস্থানরত সব ছাত্রের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অন্য হল-সংশ্লিষ্ট ছাত্র এই হলে অবস্থান করতে পারবে না। প্রতি রুমে সিটের অতিরিক্ত ছাত্র অবস্থান করতে পারবে না এবং আবাসিকতা ছাড়া কোনো ছাত্র হলে অবস্থান করতে পারবে না। লালন শাহ হলের গণরুম সম্পূর্ণভাবে বাতিল করা হলো। যেসব ছাত্রের মাস্টার্স পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে তাদের কক্ষ ত্যাগ করার জন্য বলা হলো।

যেকোনো সময় হল প্রশাসন কক্ষে অভিযান চালাবে উল্লেখ করে অভিযান চলাকালে অনাবাসিক ছাত্রদের কেউ হলে অবস্থান করলে তার বিরুদ্ধে হল প্রশাসন আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলেও নোটিশে বলা হয়েছে।

এ ব্যাপারে লালন শাহ হলের প্রভোস্ট বলেন, গণরুম নামক কোনো রুমের আলাদা বৈধতা ছিল না। যেহেতু গণরুমের হিসাব আমাদের কাছে থাকে না। তাই সেখানে বহিরাগত শিক্ষার্থীরা অবস্থান করার সুযোগ পেতো। গণরুম থেকে অবৈধভাবে প্রশাসনকে অবহিত না করে খালি হওয়া রুমে ওঠে যেত। এখন যেহেতু সংস্কারের সময় এসেছে, তাই গণরুম সম্পূর্ণ বাতিল করলাম। এ ছাড়া মাস্টার্স শেষ হওয়া শিক্ষার্থীদের হল ত্যাগের জন্য বলেছি।

মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৩০ শোরুম ম্যানেজার, আবেদ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঘাটে পড়ে ছিল দুই জোড়া স্যান্ডেল, পুকুরে মিলল দুই শিশুর মরদেহ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করল ইসি 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পর্যায় সারণি মনে রাখার অভিনব কৌশল নিয়ে যবিপ্রবি শিক্ষার্থীর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now