ইসলামী বিশ্ববিদ্যালয়

শেখ হাসিনা হলে বহিরাগত ছাত্রীদের সিট ছাড়ার নির্দেশ

০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৮ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ AM
ইবির দেশরত্ন শেখ হাসিনা হল

ইবির দেশরত্ন শেখ হাসিনা হল © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে অবস্থানরত বহিরাগত ও অন্য হলের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আবাসিক শিক্ষার্থীদের নিজ নামের বরাদ্দকৃত সিটে অবস্থানের নির্দেশ দিয়েছে হল প্রশাসন।

শনিবার (৭ সেপ্টেম্বর) হল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ মর্মে একটি নোটিশ জারি করে হল কর্তৃপক্ষ।

নোটিশে বলা হয়, দেশরত্ন শেখ হাসিনা হলের সকল আবাসিক ছাত্রীদের নিজ নামের বরাদ্দকৃত সীটে অদ্য ৭ সেপ্টেম্বর হতে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হলে অবস্থান করতে বলা হল এবং বহিরাগত ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো।

আরও পড়ুন: শিক্ষার্থীবান্ধব ও সংস্কারমনা উপাচার্য চান ইবির শিক্ষক-শিক্ষার্থীরা

হলের ছাত্রীরা বলেন, অনেকে মাস্টার্সের শিক্ষার্থীরা এক সিটে  ডাবলিং করে থাকে। কিন্তু রাজনৈতিক সুপারিশে জুনিয়র অনেকে সিঙ্গেল সিটে। আবার অনেকে অবৈধ সিটে থাকেন। এটি আসলে মেনে নেওয়া যায় না। আমরা চাই সবার যার যার সিটে হলের নিয়মানুযায়ী থাকুক।

হলের সহকারী রেজিস্ট্রার রাজ্জাক হোসেন বলেন, নিজ বরাদ্দকৃত সিটে ছাত্রীদের অবস্থান করতে বলা হয়েছে। অনেকে অন্য হল এটাস্ট ছাত্রীরা শেখ হাসিনা হলে আছেন। তাদেরকে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

ট্যাগ: ইবি
বর্ষায়ও তীব্র গরম, কতদিন থাকবে জানালেন আবহাওয়াবিদরা
  • ৩০ জুন ২০২৬
জাবিতে গোপনে ছাত্রীদের ভিডিও ধারণ করার সময় যুবক আটক
  • ৩০ জুন ২০২৬
ধ্বংসস্তূপ থেকে কান্নারত এক নবজাতক ও দুই কিশোর উদ্ধার
  • ৩০ জুন ২০২৬
২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম
  • ৩০ জুন ২০২৬
বিএনপির সেই প্রার্থীর প্রার্থিতা বাতিলই থাকছে, এমপি হিসেবে …
  • ৩০ জুন ২০২৬
ঢাবির সিনেটে দুই বিরোধীদলীয় এমপিকে মনোনয়ন দেয়ার প্রস্তাব সা…
  • ৩০ জুন ২০২৬