জবির ছাত্রী হলে ছাত্রলীগ কর্মীদের অবাঞ্ছিত করে পোস্টারিং

০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৯ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানার © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রলীগ কর্মীদের অবাঞ্ছিত ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ব্যানারে ছাত্রলীগ কর্মীদের নাম ও ব্যাচ লিখে টানিয়ে দেওয়া হয় হলের সম্মুখভাগে।

ব্যানারের লিখায় দেখা যায়, ‘গণহত্যা সমর্থনকারীদের অবাঞ্ছিত ঘোষণা’। এছাড়াও জুলাই বিল্পবের বিপক্ষে থাকা ও গণহত্যা সমর্থনকারী ছাত্রলীগ কর্মীদের ফজিলাতুন্নেছা মুজিব হলে অবাঞ্ছিত ঘোষণা করা হলো বলেও লিখা ছিল। 

যাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন মনোবিজ্ঞান বিভাগের ইভা রহমান, প্রাণিবিদ্যা বিভাগের স্বর্না পাটোয়ারী, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের মৈত্রী বাড়ৈ, বাংলা বিভাগের আফিয়া আঞ্জুম।

এছাড়াও রয়েছেন গণিত বিভাগের নিপুণ ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের মুনিয়া আক্তার যুথি,দর্শন বিভাগের রিশাত আরা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সৃজা,শিক্ষা ও গবেষণার ফারহানা ঐশী।

মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৩০ শোরুম ম্যানেজার, আবেদ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঘাটে পড়ে ছিল দুই জোড়া স্যান্ডেল, পুকুরে মিলল দুই শিশুর মরদেহ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করল ইসি 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পর্যায় সারণি মনে রাখার অভিনব কৌশল নিয়ে যবিপ্রবি শিক্ষার্থীর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now