বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর গলায় ফাঁস

০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩২ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৫ AM

© ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুপর্ণা দাশ আত্মহত্যা করেছেন। তিনি ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) আনুমানিক রাত ৪টায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেছেন পদার্থবিজ্ঞান চেয়ারম্যান ড.মোঃ খোরশেদ আলম।

আজ শুক্রবার দুপুর একটায় হাসপাতাল কর্তৃপক্ষ সুপর্ণার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। মেহেদীগঞ্জের পাতারহাট সোনাপুর গ্রামের বাসিন্দা তিনি (সুপর্ণা)। 

জানা যায়,গতকাল সন্ধ্যা ৬ টার দিকে বাড়ির নিজ কক্ষে উড়না দিয়ে ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ফাঁস দেওয়ার ১০ মিনিট পূর্বে পরিবারের সাথে স্বাভাবিক কথা বলছিলেন সুপর্ণা। গলায় ফাঁস দেওয়ার পরপরই স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নিয়ে আসা হয় তাকে।সেখানে তারা কিছু সময় চিকিৎসা দেওয়ার পরে ডাক্তার তাকে ঢাকায় রেফার করেন।

ঢাকা নেয়ার পথে তার অবস্থা বেশি খারাপ হলে আবার শেরে বাংলায় আনা হয়। তখন রাত ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে এর আগেই ঢাকা নেওয়ার পথে মারা যায় বলে জানান তার পরিবার।

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মোঃ খোরশেদ আলম জানান, শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা শুনেই হাসপাতালে ছুটে যাই। সে আমার বিভাগের সাবেক শিক্ষার্থী। তার নিজ গ্রামে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। পরিবার এসে তার মৃতদেহ হাসপাতাল কর্তৃপক্ষের সকল প্রক্রিয়া সম্পন্ন করে নিয়ে যাবে।

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস,…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সূর্য সেন হলকে জিন্নাহর নামে ফেরানোর দাবি নবাব সলিমুল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে পানি শোধনাগার চালু, স্বস্তিতে সুন্দরগঞ্জ পৌরবাসী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে নতু…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল সীলগালা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় একাধিক তারিখ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now