পাবিপ্রবিতে ২ ছাত্রলীগ নেতার ভাইভা অনলাইনে নেওয়ার গুঞ্জন

০৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৪ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৫ AM
ছাত্রলীগ নেতা নাইমুর নাহিদ ইমন এবং তৌফিক হাসান হৃদয়

ছাত্রলীগ নেতা নাইমুর নাহিদ ইমন এবং তৌফিক হাসান হৃদয় © সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্রলীগের দুই নেতার স্নাতকের চূড়ান্ত ভাইভা অনলাইনে নেওয়ার গুঞ্জন উঠেছে। এই দুই ছাত্রলীগ নেতা হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাইমুর নাহিদ ইমন এবং ব্যবসায় প্রশাসন অনুষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক হাসান হৃদয়। এদের মধ্যে নাইমুর নাহিদ ইমন ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী এবং তৌফিক হাসান হৃদয় ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

খোঁজ নিয়ে জানা যায়, নাইমুর নাহিদ ইমন ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী হলেও তিনি দুই বছর ড্রপ দিয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাথে ক্লাস করছেন। অন্যদিকে তৌফিক হাসান হৃদয় এক বছর ড্রপ দিয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাথে ক্লাস করছেন। 

বিভাগ সূত্রে জানা যায়, আগামীকাল শনিবার ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতকের চূড়ান্ত ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে নাইমুর নাহিদ ইমন এবং তৌফিক হাসান হৃদয়ও অংশগ্রহণ করার কথা। কিন্তু নাইমুর নাহিদ ইমন ও তৌফিক হাসান হৃদয় ক্যাম্পাসে আসতে ভয় পাচ্ছেন। সে জন্য মানবিক কারণ দেখিয়ে বিভাগ তাদের ভাইবা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে বিভিন্ন সময়ে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের হয়রানি ও নির্যাতনের অভিযোগ এনে এই দুই শিক্ষার্থী সহ ব্যবসায় শিক্ষা বিভাগের মোট ৬ জন শিক্ষার্থীর নামে বিভাগের চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়েছেন বিভাগটির শিক্ষার্থীরা। অন্য চারজন শিক্ষার্থী হলেন, শেহজাদ হাসান (২০১৭-১৮ শিক্ষাবর্ষ), শুভ (২০১৭-১৮ শিক্ষাবর্ষ), হাসান (২০১৭-১৮ শিক্ষাবর্ষ), রঞ্জু (২০১৭-১৮ শিক্ষাবর্ষ)।

তবে এই বিষয়টি জানাজানি হলে বিভাগ তাদের অনলাইনে ভাইবা নেওয়া থেকে সরে এসেছেন বলে জানা যায়।

এ বিষয়ে বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, 'এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা সত্য। তবে কিছু শিক্ষার্থী এসে আমাদের কাছে এই দুই শিক্ষার্থীর নামে অভিযোগ করেছেন। সে জন্য আমরা অনলাইনে ভাইবা নেওয়ার সিদ্ধান্ত থেকে বের হয়ে এসেছি। ওদেরকে সশরীরেই ভাইবাতে অংশগ্রহণ করতে হবে।'

নওগাঁয় ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল সীলগালা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় একাধিক তারিখ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাসই লাগবে, দায়িত্বে সর্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় গরুর পেঁপেগাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এবার গোলাম আজমের জুতাপেটার ছবি টাঙালেন ছাত্র ফেডারেশন নেতা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাব সদস্যের বিরুদ্ধে চলাচলেরে রাস্তা বন্ধ করা ও ভয়ভীতি দ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now