শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হলো রাজনীতি

০৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৫ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৬ AM
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় © টিডিসি

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের আন্দলোনের মুখে ক্যাম্পাসে যাবতীয় দলীয় ও লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে যাবতীয় লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করে ও প্রশাসন বরাবর লিখিত আবেদন করে। শিক্ষার্থীদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে এক সমন্বয় সভায় ক্যাম্পাসে যাবতীয় রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয় এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সাধারণ শিক্ষার্থীদের লিখিত দাবীর প্রেক্ষিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইনানুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করা হলো। একই সাথে শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ক্ষেত্রেও সকল ধরনের দলীয় ও লেজুড়বৃত্তিক রাজনৈতিক কর্মকান্ড (প্রত্যক্ষ ও পরোক্ষ) নিষিদ্ধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লিখিত নিষেধাজ্ঞা অমান্যকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শাস্তি দেওয়া হবে।

শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস,…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সূর্য সেন হলকে জিন্নাহর নামে ফেরানোর দাবি নবাব সলিমুল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে পানি শোধনাগার চালু, স্বস্তিতে সুন্দরগঞ্জ পৌরবাসী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে নতু…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল সীলগালা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now