ইবির স্থগিত হওয়া মৌখিক পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত 

০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১০ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
ইসলামী বিশ্ববিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিশ্ববিদ্যালয়ের (ইবি) সব বর্ষের স্থগিত করা মৌখিক পরীক্ষা সশরীরে চালুর সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি। বুধবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিনস কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন বিভাগের স্থগিত করা মৌখিক পরীক্ষাগুলো চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ করা হলো। 

এ চিঠি ডিনস কমিটির সভাপতি, সব ডিন, সব বিভাগীয় সভাপতি, অফিস প্রধানসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হবে বলে জানানো হয়েছে। 

নতুন প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, ডিনস কমিটির সভায় সব বর্ষের স্থগিত করা মৌখিক পরীক্ষা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষ কর্মঘণ্টা হওয়ার কারণে চিঠি বিভিন্ন দফতরে পাঠানো সম্ভব হয়নি। আজ থেকে তিনদিন ক্যাম্পাস ছুটি। তাই আগামী শনিবার (৭ সেপ্টেম্বর) অফিস সময়ে চিঠি বিতরণ করা হবে।

শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস,…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সূর্য সেন হলকে জিন্নাহর নামে ফেরানোর দাবি নবাব সলিমুল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে পানি শোধনাগার চালু, স্বস্তিতে সুন্দরগঞ্জ পৌরবাসী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে নতু…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল সীলগালা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now