বাসে সহ-সমন্বয়ক পরিচয় দেওয়া জবি ছাত্র ছাত্রলীগ কর্মী, ছিলেন না আন্দোলনে

০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৭ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৩ PM
বাসে সহ-সমন্বয়ক পরিচয় দেওয়া জবি ছাত্র ছাত্রলীগ কর্মী

বাসে সহ-সমন্বয়ক পরিচয় দেওয়া জবি ছাত্র ছাত্রলীগ কর্মী © সংগৃহীত

রাজধানীতে সহ-সমন্বয়ক পরিচয়ে বাসের হেলপারকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ‘তুই চিনস আমারে, চিনস? আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ-সমন্বয়ক’, এই বলে লোকাল বাসের হেল্পারকে কয়েকটি চড়-থাপ্পড় মারার একটা ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার প্রকাশ হলো সেই যুবকের পরিচয়। বাসে সহ-সমন্বয়ক পরিচয় দেওয়া সেই জবি ছাত্র ছাত্রলীগ কর্মী, এমনকি ছিলেন না আন্দোলনে।

সোমবার (৩ সেপ্টেম্বর) রাতে ফেসবুক ছড়িয়ে পড়া ওই ভিডিও এখন ভাইরাল। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, একটি বাসের হেলপারকে মারধর করছে এক যুবক। এ সময় তিনি বলছেন- আমাকে চিনিস, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ-সমন্বয়ক। এক মিনিট ৭ সেকেন্ডের ভিডিওতে পুরোটা সময়জুড়ে মারমুখী অবস্থায় ছিলেন সেই যুবক।

জানা যায়, হেলপারকে মারধর করা এ যুবকের নাম তৌসিফ শাকিল। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া সমন্বয়করা বলছেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। তবে সে আমাদের সমন্বয়কদের কেও নয়। সে আগে ছাত্রলীগ করতো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহ-সমন্বক নামে কখনোই কোনো পদ ছিল না বলে জানিয়েছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া একাধিক সমন্বয়ক। গত ২৯ জুলাই ২৭ সদস্যবিশিষ্ট যে সমন্বয়ক পরিষদ গঠন করা হয় তাতেও নাম নেই এই শাকিলের। 

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর নবী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কখনো সহ-সমন্বয়ক নামে কোনো পদ ছিল না। যতটুকু জানতে পেরেছি, বাসের হেলপারের সঙ্গে খারাপ আচরণ করা শাকিল আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এরা বিশ্ববিদ্যালয় ও বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারীদের বিতর্কিত করার চেষ্টা করছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অর্গানাইজিং উইংয়ের সদস্য শাহিন আলম সান গণমাধ্যমকে বলেন, বাসের হেলপারকে মারধর করা শাকিল নামের এই ছেলেকে আমি চিনি না। এই ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হয়েছে। তিনি আরও বলেন, এই ছেলের বিরুদ্ধে অভিযোগ এসেছে সে ছাত্রলীগ কর্মী। এই অপকর্মের বিরুদ্ধে শিক্ষার্থীরা দ্রুত ব্যবস্থা নেবেন। এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।

‘পাসপোর্টে এখনও বঙ্গবন্ধুর মাজার-সেতু-নভোথিয়েটার’, ক্ষোভ রা…
  • ২৮ মার্চ ২০২৬
বন্ধ হচ্ছে বাবে আল-মানদাব প্রণালি, বিশ্ব অর্থনীতিতে চরম বিপ…
  • ২৮ মার্চ ২০২৬
নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান, করলেন মন্ত্রী-এমপি ও দলীয় …
  • ২৮ মার্চ ২০২৬
পে-স্কেল আদায়ে একগুচ্ছ আন্দোলনের পরিকল্পনা
  • ২৮ মার্চ ২০২৬
ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী 
  • ২৮ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপে আসছে নতুন ৬ সুবিধা
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence