জবির সহ-সমন্বয়ক পরিচয়ে বাস হেলপারকে মারধর

০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৩ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৩ PM
জবির সহ-সমন্বয়ক পরিচয়ে বাস হেলপারকে মারধর

জবির সহ-সমন্বয়ক পরিচয়ে বাস হেলপারকে মারধর © সংগৃহীত

‘তুই চিনস আমারে, চিনস? আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ-সমন্বয়ক’, এই বলে লোকাল বাসের হেল্পারকে কয়েকটি চড়-থাপ্পড় মারার একটা ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

সোমবার (৩ সেপ্টেম্বর) রাতে ফেসবুক ছড়িয়ে পড়া ওই ভিডিও এখন ভাইরাল।

জানা গেছে, বাসের হেল্পারকে চড়-থাপ্পড় দেয়া ছেলেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। নাম তওসিফ শাকিল, ডাক নাম শাকিল।

এদিকে, একজন শিক্ষার্থীর এ ধরনের আচরণ অত্যন্ত লজ্জাজনক বলছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ভাইরাল ওই শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। আবার উত্তরণ বাস কমিটির সভাপতিও ছিলেন। আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেয়া ও শিক্ষার্থীদের বিভিন্নভাবে চাপ প্রয়োগ করার অভিযোগ উঠায় বয়কট করা হয় তাকে।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া সমন্বয়করা বলছেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। তবে সে আমাদের সমন্বয়কদের কেও নয়। সে আগে ছাত্রলীগ করতো।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর নবী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কখনো সহ-সমন্বয়ক নামে কোনো পদ ছিল না। যতটুকু জানতে পেরেছি, বাসের হেলপারের সঙ্গে খারাপ আচরণ করা শাকিল আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এরা বিশ্ববিদ্যালয় ও বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারীদের বিতর্কিত করার চেষ্টা করছে।

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি
  • ৩০ জুন ২০২৬
মাদ্রাসা শিক্ষাকে শুধু প্রচলিত কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখলে…
  • ৩০ জুন ২০২৬
ফটিকছড়ি ভেঙে নতুন উপজেলা ‘ফটিকছড়ি উত্তর’
  • ৩০ জুন ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে বেড়েছে ছাত্রী, কমেছে ছাত্র
  • ৩০ জুন ২০২৬
মাত্র ১২০ টাকা ও বিনা সুপারিশে পুলিশে চাকরি পেলেন রাউজানের …
  • ৩০ জুন ২০২৬
নাটকীয় জয়ের পর যা বললেন আশরাফ হাকিমি
  • ৩০ জুন ২০২৬