শাবিপ্রবির প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে বদিউজ্জামান ফারুক 

০২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৬ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৩ PM
অধ্যাপক  ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক

অধ্যাপক  ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রশাসনিক ও আর্থিক খাতের দায়িত্ব পেয়েছেন স্কুল অব ফিজিক্যাল সায়েন্স অনুষদের  সিনিয়র ডিন অধ্যাপক  ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক। আজ সোমবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিনদের একটি সভায় শিক্ষামন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়ার কথা জানানো হয়।

জ্যেষ্ঠতার ভিত্তিতে অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক কে প্রশাসনিক দায়িত্ব দিয়ে জরুরী সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সরকারী সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার প্রেরিত পত্রের পরামর্শের আলোকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিনবৃন্দের অদ্যকার সভায় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ভাইস চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে জরুরী প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের নিমিত্তে ডিনবৃন্দের মধ্য থেকে জ্যেষ্ঠ ডিন প্রফেসর ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক কে সর্বসম্মতক্রমে মনোনীত করা হয়।

তিনি ডিনবৃন্দের পরামর্শক্রমে ও ক্ষেত্রমতে বিভাগীয় প্রধানগণের সঙ্গে আলোচনাক্রমে প্রয়োজনীয় জরুরী প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনা করবেন।

অধ্যাপক  ড. সৈয়দ বদিউজ্জামান ফারুকের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন স্কুল অব লাইফ সায়েন্স অনুষদের  ডিন অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মামুন, স্কুল অব এ ফ্লাইট সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন  ড. মোহাম্মদ রেজা সেলিম, স্কুল অব সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. লায়লা আশরাফুন, স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার ও স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খাঁন।

 আরও পড়ুন: বশেমুরবিপ্রবির প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে ট্রেজারার ড. মোবারক

এ ব্যাপারে অধ্যাপক  ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক বলেন, ডিনদের এক জরুরি মিটিংয়ে আমাকে জ্যেষ্ঠতার ভিত্তিতে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করার জন্য মনোনীত করা হয়েছে।

ক্লাস-পরীক্ষা চালু ও আবাসিক হল খোলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা আগামীকাল সকল ডিন এবং বিভাগীয় প্রধানদের নিয়ে মিটিং ডেকেছি। সেখানে তাদের মতামতের ভিত্তিতে ক্লাস কার্যক্রম এবং হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই দায়িত্ব পালনে ডিনরা সহযোগিতা করবে। আশা করছি দ্রুতই আমরা ক্লাস কার্যক্রম শুরু করতে পারব। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

পদ্মায় বাসডুবিতে এখনো পানির নিচে ৪০ জন, ধারণা ফায়ার সার্ভিস…
  • ২৫ মার্চ ২০২৬
স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিতে শুরু করেছেন মির্জা আব্বাস, এখন…
  • ২৫ মার্চ ২০২৬
প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে পদ্মায় ডুবে যাওয়া বাসের উদ্ধার কার্যক্র…
  • ২৫ মার্চ ২০২৬
অর্ধশত যাত্রী নিয়ে পানির ৩০ ফুট গভীরে তলিয়ে গেছে বাসটি
  • ২৫ মার্চ ২০২৬
সিঙ্গাপুরে মির্জা আব্বাসের সর্বশেষ অবস্থা যা জানা যাচ্ছে
  • ২৫ মার্চ ২০২৬
১-১৮তম নিবন্ধনধারীদের জন্য পুনরায় সুপারিশ চাইল শিক্ষা মন্ত্…
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence