খুবির প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে রেজাউল করিম

০২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৭ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৪ PM
প্রফেসর ড. মোঃ রেজাউল করিম

প্রফেসর ড. মোঃ রেজাউল করিম © ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নিয়মিত ভাইস-চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন প্রফেসর ড. মো. রেজাউল করিম। আজ সোমবার (২সেপ্টেম্বর) দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সহকারী রেজিস্ট্রার গৌতম চন্দ্র পাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নিয়মিত ভাইস-চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক, নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রেজাউল করিম। আজ সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিন ও ডিসিপ্লিন প্রধানদের সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

এর আগে, ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ট্রেজারার, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট এবং বিভিন্ন দপ্তরের পরিচালকেরা। 

প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে ইউআরপি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রেজাউল করিমকে এ দায়িত্ব দেওয়া হয়। 

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মার্কিন দূত সার্জিও গোর
  • ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকা…
  • ৩১ জুলাই ২০২৬
করোনায় চিকিৎসা সামগ্রীর অর্থ আত্মসাৎ, সাবেক সিভিল সার্জনের …
  • ৩১ জুলাই ২০২৬
চোখ হারানো সেই কিশোর আলিফকে দেখতে হাসপাতালে জামায়াত আমির
  • ৩১ জুলাই ২০২৬
সংশোধন ও হারানো এনআইডি তুলতে নতুন ফি নির্ধারণ
  • ৩১ জুলাই ২০২৬
একদিনেই ঢুকে পড়ল ৫০ হাজার অবৈধ অভিবাসী, শেনজেন থেকে বাদ পড়া…
  • ৩১ জুলাই ২০২৬