শিক্ষাবৃত্তি পাচ্ছেন ইবির ১৫৪ শিক্ষার্থী

০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৪ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ২০২৩-২৪ অর্থবছরে শিক্ষাবৃত্তি পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৫৪ শিক্ষার্থী। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে ১৩ জন মেধা ও ১৪১ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবেন।

সোমবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃত্তি প্রপ্তির জন্য মনোনীতদের নিজ নামের অনলাইন ব্যাংক হিসাব নম্বর দিতে হবে। এছাড়া মনোনীত শিক্ষার্থীদের আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে প্রদানকৃত ফরমপূরণ করার জন্য অনুরোধ করেছে বৃত্তি শাখা। 

আরও পড়ুন: উপাচার্যহীন ইবিতে প্রশাসনিক দায়িত্ব পালন করবেন সিদ্দিকুর রহমান আশ্রাফি

মাউশির ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৩২ জন মেধা ও ৪ হাজার ১২৫ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবেন। মেধাবৃত্তিতে মনোনীতরা একবছরের জন্য এককালীন ১ হাজার ৮০০ টাকা ও মাসিক হারে ১ হাজার ১২৫ টাকা করে এবং সাধারণ বৃত্তিতে এককালীন ৯০০ টাকা ও মাসিক হারে ৪৫০ টাকা করে পাবেন।

মনোনীত বিশ্ববিদ্যালয়গুলো হলো- ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, খুলনা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়।

রোনালদোর বিদায় নিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতি, যা বল…
  • ০৫ নভেম্বর ২০২৬
৫ হাজারের অধিক শিক্ষার্থী নিয়ে ইন্টারন্যাশনাল ইউথ ইমপ্যাক্ট…
  • ০৫ নভেম্বর ২০২৬
আসিফ মাহমুদের ফান পোস্ট থেকে ছড়াল গুজব, ‘সত্য’ ধরে বিভ্রান্…
  • ০৫ নভেম্বর ২০২৬
বেরোবিতে উপাচার্যের কক্ষে শিক্ষক ইস্যুতে কর্মকর্তাদের মারাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম
  • ০৫ নভেম্বর ২০২৬
অবসর বার্তায় যা বললেন রোনালদো
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950