হাবিপ্রবিসাসের সভাপতি ফাহিমুল্লাহ ও সাধারণ সম্পাদক তানভীর

০১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০১ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৫ PM
সভাপতি মো. গোলাম ফাহিমুল্লাহ এবং সাধারণ সম্পাদক মো. তানভীর হোসাইন

সভাপতি মো. গোলাম ফাহিমুল্লাহ এবং সাধারণ সম্পাদক মো. তানভীর হোসাইন © সম্পাদিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদ-২০২৪ এ সভাপতি হিসাবে মো. গোলাম ফাহিমুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসাবে মো. তানভীর হোসাইন নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩১শে আগষ্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অবস্থিত হাবিপ্রবিসাসের কার্যালয়ে এ ফল ঘোষণা করা হয়। এর আগে বিকাল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত সমিতির সদস্যরা ভোট প্রদান করেন।

নবনির্বাচিত সভাপতি গোলাম ফাহিমুল্লাহ ‘দৈনিক যায়যায়দিন’ পত্রিকার হাবিপ্রবি প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। সাধারণ সম্পাদক তানভীর হোসাইন টিভি চ্যানেল ‘বাংলাভিশন' এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

কার্যনির্বাহী পরিষদের অন্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে দ্যা ডেইলি ক্যাম্পাসের রিয়া রানী মোদক, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আমার সংবাদের মো. সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে এশিয়ান টিভির রাহাত হোসেন, দপ্তর সম্পাদক পদে দৈনিক ঢাকা টাইমসের মো রাফিউল হুদা, অর্থ সম্পাদক পদে দৈনিক ভোরের বাণীর মো, আওলাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ই-সময়ের তালহা হাসান। 

এছাড়াও কার্যকরী সদস্য পদে জনতার বার্তার কামরুল হাসান, দৈনিক বাংলাদেশের চিত্রর হায়দার আলী এবং আলোর সংবাদের সিনথিয়া রহমান সানু। এগারো সদস্যের এই কমিটি আগামী এক বছরের জন্য নির্বাচিত হয়েছে।

উল্লেখ্য, হাবিপ্রবি সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস) ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়।

ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence