নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় আহত ৪ শিক্ষার্থী

৩১ আগস্ট ২০২৪, ০৬:২৯ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৬ PM

© সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে লরির ধাক্কায় ৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার (৩১ আগস্ট) দুপুরে জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের বাসটি দুর্ঘটনার শিকার হয়। আহত শিক্ষার্থীরা ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে ক্যাম্পাসে ফিরেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের 'নতুন পথিক' বাসটি জিরো পয়েন্টের কাছে পৌঁছালে রাস্তায় গর্ত থাকার কারণে বাস একদিকে হেলে পড়ে। এসময় পাশে থাকা লরির সাথে ধাক্কা লেগে বাসের জানালার কাঁচ ভেঙে শিক্ষার্থীদের ওপর পড়ে। এসময় ঘটনাস্থলে কয়েকজন শিক্ষার্থী আহত হন। একাধিক শিক্ষার্থীর মাথা, কপাল, নাক ও পায়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। 

আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী আমিরুল ইসলাম বাপন বলেন, বিশ্ববিদ্যালয়ের বাস জিরো পয়েন্টের কাছাকাছি এসে পৌঁছালে এক লরির সাথে ধাক্কা লেগে জানালা ভেঙে যায়। জানালার কাঁচ লেগে ৪/৫ জন আহত হন৷ এর মাঝে ৩ জনকে ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যান্ডেজ, ড্রেসিং করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফিরোজ সরকার বলেন, দুপুরে জিরো পয়েন্ট এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাস গর্তে আটকে যায়, এরপর আবার চলতে শুরু করলে পাশে থাকা একটি লরির সাথে ধাক্কা লেগে ৪ জন শিক্ষার্থী আহত হন। পরে ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে।

ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ নির্দেশনা: শিক্ষ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9