জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বাতিল

৩০ আগস্ট ২০২৪, ০৪:৪৭ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৬ PM
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বাতিল

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বাতিল © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দেশের সব বেসরকারি কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যমান গভর্নিং বডি/অ্যাডহক কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে নতুন করে গভর্নিং বডি কমিটি করতে তিনজনের নাম প্রস্তাবেরও নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অগাস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।‌

নির্দেশনায় বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের বিদ্যমান গভর্নিং বডি/অ্যাডহক কমিটি বাতিল করা হলো। একই সঙ্গে নতুন করে অ্যাডহক কমিটি করতে তিনজনের নাম প্রস্তাবেরও নির্দেশ দেওয়া হলো।

এতে বলা হয়, কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অধিভুক্ত বেসরকারি কলেজ অথবা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে বিধি মোতাবেক বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম পূরণ করে অ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের নিমিত্তে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী তিনজন করে শিক্ষা অনুরাগী ব্যক্তির নাম প্রস্তাব করার জন্য অনুরোধ করা হলো।

এর আগে গত ২০ আগস্ট দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। আর ২১ আগস্ট দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি বাতিল করে এসব কমিটি পুনর্গঠনের নির্দেশ দেয়া হয়।

ব্রাজিলের উল্লাস, জার্মানির কান্না; সোশ্যাল মিডিয়ায় মিমের…
  • ৩০ জুন ২০২৬
এআই দিয়ে আর্জেন্টিনার বদলে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ
  • ৩০ জুন ২০২৬
কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা
  • ৩০ জুন ২০২৬
ডিফেন্সিভ কেপ ভার্দের বিপক্ষে কৌশলি আর্জেন্টিনা, সম্ভাব্য এ…
  • ৩০ জুন ২০২৬
উপকূলের শিশুদের বদলে দিচ্ছে ‘ক্লাইমেট স্মার্ট এডুকেশন’
  • ৩০ জুন ২০২৬
ব্রাজিলের সামনে নরওয়ে নাকি আইভরি কোস্ট? কার বিপক্ষে সুবিধা…
  • ৩০ জুন ২০২৬