অধ্যক্ষের অনুপস্থিতিতে সভাপতির স্বাক্ষরে বেতন পাবেন শিক্ষক-কর্মচারীরা

৩০ আগস্ট ২০২৪, ১২:৪২ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

অধ্যক্ষের অনুপস্থিতিতে সভাপতির স্বাক্ষরে শিক্ষক ও কর্মচারীদের মাসিক বেতন-ভাতাদি দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ সময়ে তিনি অধ্যক্ষের দায়িত্বও পালন করবেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উদ্ভূত বিদ্যমান পরিস্থিতির আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিধি অনুসরণে অধ্যক্ষের দায়িত্ব প্রদানের ক্ষমতা (এডহক কমিটির) নবনিযুক্ত সভাপতির উপর ন্যস্ত করা হলো। 

আরো পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব বেসরকারি প্রতিষ্ঠানের কমিটি বাতিল

প্রযোজ্য ক্ষেত্রে মনোনীত সভাপতির একক স্বাক্ষরে শিক্ষক ও কর্মচারীদের মাসিক বেতন-ভাতাদি প্রদান করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬