১ সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির

২৯ আগস্ট ২০২৪, ০৪:২৮ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM
অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ

অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত সকল কলেজ এবং প্রতিষ্ঠানসমূহের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীকে ১ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি জানান, যারা এ সময়ের মধ্যে উপস্থিত থাকবেন না তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।”

এর আগে গতকাল বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনে শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান।

সিট দখলকে কেন্দ্র করে গোবিপ্রবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9